Sunday, April 26, 2026

‘আদিপুরুষ’কে নি.ষিদ্ধ করতে প্রধানমন্ত্রীকে চিঠি!

Date:

Share post:

সিনেমা মুক্তির পর থেকেই বিতর্ক চরমে উঠেছে। ওম রাউত পরিচালিত ‘আদিপুরুষ’ (Adipurush) সিনেমায় আসলে রামায়ণের বিকৃতি ঘটানো হয়েছে বলে চারিদিকে জোরালো প্রশ্ন উঠছে। সিনেমার দৃশ্যায়ন থেকে ডায়লগ সবকিছুতেই হিন্দু পৌরাণিক ধর্মগ্রন্থের প্রচলিত আখ্যানকে অপমান করা হয়েছে বলে সরব সোশ্যাল মিডিয়া (Social Media) একে সাধারণ মানুষ। এর আগেই সিনেমার দৃশ্য আর ডায়লগ বাদ দেওয়ার পক্ষে সওয়াল করা হয়েছিল। এবার পুরো সিনেমাকে নিষিদ্ধ করার ডাক দিল অল ইন্ডিয়ান সিনে ওয়াকার্স অ্যাসোসিয়েশন (AICWA)। এই মর্মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) একটি চিঠিও পাঠানো হয়েছে।

‘আদিপুরুষ’ ছবিতে ‘রামায়ণ’কে বিকৃত করার অভিযোগে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur) এবং সেন্সর বোর্ডের চেয়ারম্যান প্রসূন জোশিকেও জানানো হয়েছে বলে সিনে সংগঠকদের দাবি। এই ছবি হিন্দু ভাবাবেগে আঘাত করেছে, তাই শুধু প্রেক্ষাগৃহ নয় ভবিষ্যতে ওটিটিতেও যেন প্রভাস এবং কৃতি শ্যানন অভিনীত এই ছবি মুক্তি না পায় তা নিশ্চিত করতে অনুরোধ করা হয়েছে। চিঠিতে লেখা হয়েছে, ‘‘আমাদের তরফে ‘আদিপুরুষ’ ছবিটির প্রদর্শন বন্ধ করার অনুরোধ জানানো হচ্ছে। এই ছবির চিত্রনাট্য এবং সংলাপ শ্রীরাম এবং হনুমানের ভাবমূর্তিকে নষ্ট করেছে।’’ যদিও কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকে তরফে এর কোনও উত্তর এখনও মেলেনি।

 

Related articles

কম্বলে মুড়ে অপরাধীদের আনছে কেন্দ্রীয় বাহিনী: EVM লুটের নতুন ষড়যন্ত্র ফাঁস মমতার

নির্বাচনের প্রতিটি ধাপে নতুন নতুন পন্থায় বাংলার ভোটে কারচুপি করার পথ নিয়েছে বিজেপি। হাতিয়ার নির্বাচন কমিশন। ভোটার তালিকা...

কপালে ‘টেম্পল’ডিভাইস! স্বামীর সৌজন্যে প্রযুক্তিতে জোর সিন্ধুর

সাম্প্রতিক সময়ে ছন্দে নেই, বড় টুর্নামেন্ট জিততে পারছেন না। নিজেকে ফিট রাখতে প্রযুক্তি সহায়তা নিলেন পিভি সিন্ধু (PV...

কিংবদন্তি চিত্রগ্রাহক রঘু রাইয়ের প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী

বিশিষ্ট চিত্র সাংবাদিক (Documentary Photographer) রঘু রাইয়ের প্রয়াণে (Raghu Rai) গভীর শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

দ্বিতীয় দফা ভোট গ্রহণ শান্তিপূর্ণ করতে কমিশনের ‘কো-অর্ডিনেশন’ বৈঠক

প্রথম দফার ভোট পর্ব শেষ হতেই (West Bengal 2nd Phase Voting) দ্বিতীয় দফাকে ঘিরে প্রস্তুতিতে গতি আনল নির্বাচন...