Saturday, June 27, 2026

প্রা.ণহীন টাইটান! বিমান দু.র্ঘটনায় বেঁচেও সমুদ্র অভিযানে মৃ.ত্যু পাকিস্তানি ধনকুবেরের

Date:

Share post:

রবিবার থেকে শুক্রবার পর্যন্ত বারবার ব্রেকিং নিউজে চোখ রেখেছিলেন বিশ্ববাসী। মিরাকেলের প্রার্থনা বাস্তবে কাজ দিল না। টাইটানিকের (Titanic) ইতিহাসের সাক্ষী হতে গিয়ে নিয়তির পরিহাসে ইতিহাস হল ‘টাইটান’ (Titan submarine)। পাইলট সহ নিহত পাঁচ অভিযাত্রীর মধ্যে ছিলেন পাকিস্তানি ধনকুবের শাহজাদাও (pakistani billionaire Shahzada)। ছেলেকে সঙ্গে নিয়ে আটলান্টিক মহাসাগরের (Atlantic Ocean) গভীরে সমুদ্র সফরে গেছিলেন তিনি। বছর চারেক আগে ২০১৯ সালে বিমান দুর্ঘটনা (Air crash) থেকে বেঁচে ফিরেছিলেন তিনি। কিন্তু এবারে আর ফেরা হল না।

প্রাণহীন টাইটনের খবর প্রকাশ্যে আসতেই পাকিস্তানি কোটিপতির স্ত্রী কান্নায় ভেঙে পড়েছেন। বারবার স্মৃতিতে ফিরে আসছে ২০১৯ সালের ভয়াবহ সেই দুর্ঘটনা। সেই সময় শাহজাদার স্ত্রী ক্রিস্টিন এক ব্লগে জানিয়েছিলেন, তাঁর স্বামী নানা রকম অ্যাডভেঞ্চার অভিযানে বহু বার গিয়েছেন। কিন্তু ওই পরিস্থিতিতে রুদ্ধশ্বাস অভিযানে যাওয়া মানুষটিও তখন আতঙ্কিত হয়ে পড়েছিলেন। শাহজাদা অজানাকে জানার ইচ্ছে নিয়ে একের পর এক অভিযানের সঙ্গে নিজেকে যুক্ত করেছেন। ছেলে সুলেমানের কল্পবিজ্ঞানের প্রতি আগ্রহ থাকায় শাহজাদা তাঁকেও টাইটান সফরের সঙ্গী করেছিলেন। ছেলে এই অভিযানে যেতে খুব একটা উৎসাহ বোধ না করলেও বাবার টানেই তাঁকে যেতে হয়। এই যাওয়া যে শেষ যাওয়া বোঝেননি ক্রিস্টিন। তবুও অঘটন ঘটেই গেল। কীভাবে টাইটানিকের (Titanic) দোসর হয়ে গেল ‘টাইটান’ (Titan) সে রহস্য এখনও পর্যন্ত অজানা।

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...