Friday, June 5, 2026

ফের উ*ত্তপ্ত দিনহাটা, রিপোর্ট তলব রাজ্য নির্বাচন কমিশনের

Date:

Share post:

দিনহাটাকাণ্ডে এবার রিপোর্ট তলব করল রাজ্য নির্বাচন কমিশন।মঙ্গলবার ভোর ৫টা নাগাদ দিনহাটার গীতালদহের জারিধরলা এলাকায় চলল গুলি। এই ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে।শাসকদলের দাবি, মৃত ব্যক্তি তৃণমূল কর্মী। গুলিবিদ্ধ হয়ে আহত আরও ৪ জন। শাসকদলের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তৃণমূলের কর্মীদের উপর গুলি চালিয়েছে। যদিও শাসকদলের আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির।

এই ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে নিশানা করেছেন সিতাইয়ের বিধায়ক জগদীশ বর্মা বাসুনিয়া। তাঁর দাবি, গতকাল দক্ষিণ আফ্রিকা থেকে ভেটাগুড়িতে নিজের বাড়িতে ফিরেই বিজেপি কর্মীদের উস্কানি দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুলিশ মৃতদেহটি উদ্ধার করার পর আহতদের জখম অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। তবে গুলিবিদ্ধ ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ার কারণে তাঁদের কোচবিহার মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়।

গিতালদহ ২ এলাকার তৃণমূলের অঞ্চল সভাপতি আনারুল হক বলেন, আমাদের কর্মীরা প্রচার শেষে ঘরের মধ্যে ঘুমোচ্ছিলেন। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ভোরবেলা এলাকায় ঢুকে আমাদের প্রায় ছয় কর্মীর উপর হামলা চালায়। গুলি চালানো হয় কর্মীদের লক্ষ্য করে। গুলি চালানোর পাশাপাশি, এক জনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারা হয়েছে।

দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ বলেন, ওপার থেকে দুষ্কৃতীদের নিয়ে এসে এই ঘটনা ঘটিয়েছে বিজেপি।জারিধরলা এমন এলাকা যেখানে বিএসএফের নজর ছাড়া কিছু হওয়া সম্ভব নয়। তার পরেও এই ধরনের আক্রমণ হল। বাংলাদেশ সীমান্তের একেবারে কাছে এ রকম ঘটনা ঘটল। বিএসএফ কী করছিল?

যদিও শাসক তৃণমূলের আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে পদ্ম শিবির। বিজেপির জেলা সভাপতি সুকুমার রায় বলেন, দিনহাটার গীতালদহে জারিধরলা এলাকা সীমান্তবর্তী একটি গ্রাম। যেখানে প্রতিনিয়ত চোরাচালানের কারবার চলে। ওই জায়গায় আমাদের সংগঠন একেবারে নেই বললেই চলে। কিন্তু এই ঘটনার সঙ্গে বিজেপির কোনও যোগ নেই। খুনের পিছনে হয়ত কোনও চোরাচালান কারবারের যোগ থাকতে পারে।

 

Related articles

দিল্লিতে মারাত্মক কাণ্ড, ফ্ল্যাট থেকে উদ্ধার বাঙালি অধ্যাপিকার রক্তাক্ত দেহ! 

দিল্লি বিশ্ববিদ্যালয়ের (Delhi University) সহকারী অধ্যাপিকা দেবস্মিতা পালের (Debosmita Paul) রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মাথায় ভারী বস্তু...

রেশন কার্ড বাতিল নিয়ে বড় নির্দেশিকা, ‘ভুয়ো’ উপভোক্তা ছাঁটাইয়ে কী পদক্ষেপ নবান্নের

এসআইআরের চূড়ান্ত রিপোর্টের উপর ভিত্তি করে রাজ্যে 'অযোগ্য' রেশন উপভোক্তাদের কার্ড বাতিল (Ration Card Cancellation) সংক্রান্ত নির্দেশিকা জারি...

কমলা সর্তকতা কলকাতায়, সাতসকালে প্রবল বৃষ্টিতে জলমগ্ন শহরের একাধিক রাস্তা

শুক্রবার ভোরের আলো ফুটতে না ফুটতেই আকাশ কালো করে প্রবল ঝড়-বৃষ্টির সাক্ষী রইল মহানগর (Kolkata Rain)। একই ছবি...

শান্তি ও উন্নয়ন, বুদ্ধ পিস অ্যাওয়ার্ডের মঞ্চে বার্তা মন্ত্রী দিলীপ ঘোষের

রবীন্দ্রতীর্থের সান্ধ্য আসরে চাঁদের হাট। সমাজসেবা এবং বিশ্ব শান্তি প্রসারের ধারাকে কুর্নিশ জানাতে শহর কলকাতায় বসেছিল ‘আন্তর্জাতিক বুদ্ধ...