Tuesday, April 21, 2026

পুরোহিত নিয়োগের ক্ষেত্রে জাতি বিবেচ্য হবে না, নির্দেশ মাদ্রাজ হাইকোর্টের

Date:

Share post:

পুরোহিত নিয়োগ নিয়ে মাদ্রাজ হাইকোর্টের ঐতিহাসিক রায়। পুরোহিত নিয়োগের ক্ষেত্রে জাতি বিবেচ্য হবে না। সাফ জানাল আদালত।মন্দিরের পুরোহিত নিয়োগের ক্ষেত্রে বংশগত অধিকার বা নির্দিষ্ট জাতের কোনও ভূমিকা নেই। এই রায় দিয়েছে মাদ্রাজ হাইকোর্ট।

যদিও সংশ্লিষ্ট মন্দিরের পূজা-অর্চনার রীতি-নীতি সম্পর্কে সম্যক জ্ঞান থাকা পুরোহিত নিয়োগের ক্ষেত্রে মাপকাঠি বলে উল্লেখ করেছে মাদ্রাজ হাইকোর্ট। বিচারপতি এন আনন্দ ভেঙ্কটেশ রায় দিতে গিয়ে বলেছেন, অর্চক বা পূজারী নিয়োগের ক্ষেত্রে জাতিগত বংশপরিচয় গুরুত্বপূর্ণ নয়। যদি কেউ প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে যোগ্যতাসম্পন্ন হন, তাহলেই তাঁকে কোনও মন্দিরে পুরোহিত হিসেবে নিযুক্ত করা যাবে।

কোনও আগাম মন্দিরে অর্চক বা স্থানিকম নিয়োগের বিষয়ে আদালত আরও জানিয়েছে, ট্রাস্টির হাতেই পুরোহিত নিয়োগ করার বিষয়টি ছেড়ে দেওয়া উচিত। মন্দিরে তিনি পূজার জন্য উপযুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত কিনা, সমস্ত রীতি বা আচার সম্পর্কে অবগত কিনা সেগুলি দেখে নিতে হবে পুরোহিত নিয়োগের আগে।

সালেমের সুগাবাণেশ্বরার মন্দিরে অর্চক বা স্থানিকম নিয়োগ সংক্রান্ত নির্দেশিকাকে চ্যালেঞ্জ জানিয়ে ২০১৮ সালে আদালতে মুথু সুব্রামানিয়া গুরুক্কালের তরফে মামলা দায়ের করা হয়েছিল। ওই মন্দিরে তিনি পূজা করার অধিকারী হলেও নয়া নির্দেশিকায় তাঁর অধিকার খর্ব হচ্ছে বলে অভিযোগ এনে আদালতের শরণাপন্ন হন তিনি।
এরপর আদালত সংশ্লিষ্ট এগজিকিউটিভ অফিসারকে নির্দেশ দিয়ে বলেছে, পুরোহিত নিয়োগের নতুন বিজ্ঞাপন প্রকাশ করতে হবে। পুরোহিত বাছাই প্রক্রিয়ায় সুযোগ দিতে হবে আবেদনকারীকেও। আদালতের রায়ে উল্লেখ, ধর্মীয় সেবার বিষয়টি সংশ্লিষ্ট ধর্মের সঙ্গে যুক্ত। কিন্তু অর্চক বা পুরোহিতের বিষয়টি ধর্মনিরপেক্ষ।
সুব্রহ্মণ্যম গুরুকুল। তাদের অভিযোগ ছিল, পুরোহিত নিয়োগের জন্য সংশ্লিষ্ট বিজ্ঞাপন তাদের এবং অন্যদের বংশগত অধিকারের পরিপন্থী। তাই, চিরাচরিত রীতি মেনেই ‘অর্চক’ নিয়োগ করতে হবে। কিন্তু, বিচারপতি এন আনন্দ ভেঙ্কটেশ এই আবেদনে সাড়া দেননি। উদাহরণ হিসেবে তিনি শেশাম্মল এবং অন্যান্য বনাম তামিলনাড়ু সরকরের মামলা  সহ সুপ্রিম কোর্টের একাধিক রায়ের কথা তুলে ধরেন।

Related articles

দ্বিতীয় দফায় আরও আঁটসাঁট নিরাপত্তা, পূর্ব মেদিনীপুর ও কলকাতায় মোতায়েন বিপুল বাহিনী 

দ্বিতীয় দফার ভোটের প্রস্তুতিতে কোমর বেঁধে নামল নির্বাচন কমিশন। রাজ্যের স্পর্শকাতর এলাকাগুলোতে শান্তি বজায় রাখতে এবং ভোটারদের নিরাপত্তা...

এটাই উত্তরপ্রদেশ, বিহার থেকে আসা ‘পরিবর্তন’: মমতাকে শাহর অশ্লীল সম্বোধনে তোপ অভিষেকের

মহিলা সংরক্ষণ সংশোধন বিলকে হাতিয়ার করে গোবলয়ের দল বিজেপি মহিলা-প্রেমী হিসাবে নিজেদের প্রমাণে বাংলায় এসে ভয়ঙ্কর চেষ্টা করে...

প্রথম দফার ভোটের দামামা: জারি ‘সাইলেন্স পিরিয়ড’, কড়া নজরদারিতে কমিশন 

রাজ্যে প্রথম দফার ভোটের দামামা বেজে গিয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টা বাজার সঙ্গে সঙ্গেই নির্বাচনী বিধি মেনে প্রথম দফার...

সাহস থাকলে মণিপুরে সভা করে দেখান! লালগড় থেকে শাহকে সরাসরি চ্যালেঞ্জ অভিষেকের

ঝাড়গ্রামের লালগড় তথা জঙ্গলমহল এলাকা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়...