Thursday, May 14, 2026

টমেটোর দামে ছ্যাঁকা, একলাফে সেঞ্চুরি পার!

Date:

Share post:

বাজারে যেন আগুন লেগেছে। বিশেষ করে সবজি বাজারে যেন ছেড়ে দে মা, কেঁদে বাঁচি অবস্থা। যে যে জিনিসের দাম বেড়েছে, তার মধ্যে সর্বাগ্রে রয়েছে টমেটোর দাম।

দেশের বিভিন্ন প্রান্তে ক্রমেই আকাশছোঁয়া হচ্ছে টমেটোর দাম। বহু শহরেই টমেটোর দাম ১০০ টাকা পার করে গিয়েছে। যার জেরে আম জনতার পকেটে লাগছে ছ্যাঁকা। ১০-১৫ টাকার টমেটোর দাম এভাবে বেড়ে সেঞ্চুরি কীভাবে পার করল? বুঝতে পারছেন না কেউই।

রিপোর্ট বলছে, গতমাসেও রাজধানী দিল্লিতে কেজি প্রতি টমেটোর দাম প্রায় ১০ টাকা ছিল। সেই দাম সর্বোচ্চ ১৫ টাকা হয়েছে কখনও কখনও। তবে এক মাস যেতে না যেতেই রাজধানীতে টমোটের দাম ৮০ টাকা। কানপুর, বেঙ্গালুরুর মতো শহরে টমেটোর দাম ১০০ টাকা পার করে গিয়েছে। রিপোর্ট অনুযায়ী, বেঙ্গালুরুর বিভিন্ন বাজারে টমেটো ১২৫ টাকা কিলো দরে বিকোচ্ছে। গত মাসেও বেঙ্গালুরুতে টমেটোর দাম ছিল কেজিতে সর্বোচ্চ ৪০ টাকা।

এদিকে কর্ণাটকের কোলার মণ্ডি হল দেশের মধ্যে টমেটোর সর্ববৃহৎ পাইকারি বাজার। সেখানে সোমবার টমেটোর ১৫ কেজির ক্রেট বিক্রি হয়েছে ১০৮০ থেকে ১১০০ টাকা দরে। অর্থাৎ, কেজিতে ৭২ থেকে ৭৩ টাকা। জানা গিয়েছে, কোলারের টমেটো চাষিরা বিনস চাষে মন দিয়েছেন। বিনসের দাম বেশি থাকায় সেদিকে ঝুঁকেছেন তাঁরা। এর জেরে টমেটোর চাষ সেভাবে হয়নি এবার।

এর আগে মে মাসে পাইকারি বাজারে মাত্র ৩ থেকে ৫ টাকা কেজি দরে বিকোচ্ছিল টমেটো। এই আবহে রাগের মাথায় বহু কৃষক নিজেদের ফলন রাস্তায় ফেলে তার ওপর দিয়ে ট্র্যাক্টর চালিয়ে দিয়েছিল। এদিকে হরিয়ানা, উত্তরপ্রদেশের বহু জায়গায় বৃষ্টির জেরে টমেটো সরবরাহ কমেছে সেই রাজ্যগুলি থেকেও।

 

 

Related articles

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...