Monday, April 27, 2026

করণ জোহরের নতুন সিনেমার গানে গুরুত্বহীন শ্রেয়া!

Date:

Share post:

পারিবারিক মেলোড্রামা থেকে শিফন শাড়ি, বরফে ঢাকা সাদা পাহাড়ের মাঝে বলিউডি রোমান্স – সবকিছু থাকা সত্ত্বেও শুরুতেই তাল কাটলো সদ্য মুক্তি পাওয়া আলিয়া ও রণবীর (Alia Bhatt and Ranveer Singh) অভিনীত ছবির প্রথম গান ‘তুম কেয়া মিলে’তে। আদ্যোপান্ত বলিউড (Bollywood) ঘরানায় প্রত্যাবর্তন করতে গিয়ে করণের (Karan Johar) এই ছবির প্রথম গানে গুরুত্বহীন বাঙালি গায়িকা শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)? সোশ্যাল মিডিয়ার সরব শ্রেয়ার ফ্যানেরা।

অমিতাভ ভট্টাচার্যের কথায় প্রীতমের (Pritam)সঙ্গীত পরিচালনায় গান গেয়েছেন অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষাল (Arijit Singh and Shreya Ghoshal) । অথচ চর্চায় শুধু মাত্র অরিজিৎ কেন, সমাজ মাধ্যমের পাতায় ক্ষোভ প্রকাশ শ্রেয়া ঘোষালের ফ্যানেদের। গায়িকা নিজেও ভাবতে পারিনি তাঁর সঙ্গে এমন ঘটনা ঘটবে। তাই বোধহয় আবেগের বহিঃপ্রকাশ হয়ে গেছিল। প্রমাণ মিলে ছিল সেই সোশ্যাল মিডিয়া পেজেই। সমাজমাধ্যমের পাতায় শ্রেয়াকে ট্যাগ করে এক অনুরাগী লেখেন, ‘‘ভীষণ খারাপ লাগছে এটা দেখে যে, এই গানের সব থেকে সুন্দর অংশ গাওয়ার পরেও শ্রেয়া ঘোষালকে নিয়ে কোনও কথা হচ্ছে না।’’ এই টুইটকে রিটুইট করেন শ্রেয়া ঘোষাল। তখনই আঁচ মিলে ছিল। যদিও পরে তা ডিলিট করে দেন জাতীয় পুরস্কার প্রাপ্ত গায়িকা। এবং অন্য একটি পোস্ট করে শ্রেয়া লেখেন,‘‘অনেক দিন পরে এমন একটা গান হয়েছে যেটা করণ জোহরের বলিউড ঘরানার পরিচায়ক। আমি এত দিন ধরে এমন একটা গানকেই মিস্ করেছি।’’ বোঝাই গেল বিতর্কে নিজেকে যুক্ত করতে চাইছেন না গায়িকা। তবে তিনিও যে আহত সেটা বেশ পরিষ্কার টিনসেল টাউনের কাছে।

 

Related articles

ভবানীপুরে বহিরাগত কাদের মদতে: পদযাত্রা থেকে জনসংযোগে সতর্ক করলেন মমতা

বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল প্রায় প্রতিদিনই চলছে। দ্বিতীয় দফার নির্বাচনে কমিশনের সবথেকে বড় টার্গেট...

IPL: ব্যাটিং ব্যর্থতা, বিতর্ক শেষে সুপার জয়, টিকে থাকল নাইটদের প্লে অফের আশা

আইপিএলে(IPL) জয়ের ধারা অব্যাহত রাখল কেকেআর(KKR)। সুপার ওভারে লখনউ সুপার জায়ান্টসকে(LSG) হারাল নাইট ব্রিগেড। ব্যাটিং, ব্যর্থতা বিতর্ক পেরিয়ে...

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...

রবিবাসরীয় হাওড়ায় তেজস্বী-উন্মাদনা! তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচার তেজস্বী যাদবের

রবিবার ছুটির দিনে হাওড়া জেলা জুড়ে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব।...