Friday, June 5, 2026

মার্টিনেজ ম‍্যানিয়া, মাত্র দু’ঘন্টায় শেষ সব টিকিট, জানাল মোহনবাগান

Date:

Share post:

আগামী ৪জুলাই মোহনবাগান ক্লাবে আসছেন ২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্তাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। সমর্থকদের জন‍্য সোনার গ্লাভস জয়ী গোলরক্ষককে একঝলক দেখার ব‍্যবস্থা করে মোহনবাগান ক্লাব। আর সেই কারণেই আজ থেকে বিনামুল্যে টিকিট দেওয়া শুরু করে সবুজ মেরুন ক্লাব। আর প্রথম দিন টিকিট শেষ। এমনটাই জানান হয় ক্লাবের পক্ষ থেকে। সকাল ৮টা থেকে লাইন দিতে শুরু করেন সাধারণ মানুষ।

এদিন সবুজ মেরুন ক্লাবের পক্ষ থেকে জানান হয়, “টিকিটের চাহিদা এতোটাই বেশি হয়ে যে মাত্র ২ ঘন্টায় শেষ হয়ে যায় সাধারণ সমর্থকদের জন্য থাকা সকল টিকিট। ” জানা যাচ্ছে, মাথা পিছু ২টির বদলে ১ টি করে টিকিট দেওয়ার পরেও নিমেষেই শেষ হয়ে যায় টিকিট।

সমর্থকদের সামনে মার্টিনেজকে একঝলক দেখার ব‍্যবস্থা করে মোহনবাগান ক্লাব। আর সেই কারণেই আজ থেকে বিনামুল্যে টিকিট দেওয়া শুরু করে সবুজ মেরুন ক্লাব। গতকাল ক্লাবের তরফ থেকে জানান হয়, ১ এবং ২ জুলাই দুপুর ২টো থেকে ৬টা পর্যন্ত পিডাব্লিউডি কাউন্টার থেকে বিনামূল্যে টিকিট পাওয়া যাবে। টিকিট দেওয়া হবে মোহনবাগান সদস্যদেরও।

৪ জুলাই সবুজ মেরুন ক্লাবে আসছেন মার্টিনেজ। বিকেল ৪:৩০ সময় এমি আসবেন সবুজ-মেরুন ক্লাবে। সেখানে তিনি পেলে-মারাদোনা-সোবার্স গেট উদ্বোধনও করবেন। এছাড়াও, মোহনবাগান ক্লাবের বিভিন্ন অনুষ্ঠানে থাকবেন আর্জেন্তাইন গোলরক্ষক। স্বাভাবিক ভাবেই তাঁকে দেখতে ফুটবল ভক্তদের ভীড় উপচে পড়তে চলেছে।

আরও পড়ুন:নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে ভারতে আসছে পাকিস্তানের প্রতিনিধি দল, তার ওপরই নির্ভর বাবরদের বিশ্বকাপ খেলার ভাগ‍্য

 

 

 

Related articles

চন্দ্রনাথ খুনে নয়া মোড়! ফের যোগীরাজ্য থেকে গ্রেফতার ১

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) প্রাক্তন আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ (Chandranath Rath) হত্যাকাণ্ডের তদন্তে এবার নয়া মোড়। ফের যোগীরাজ্যের...

কোটি টাকার প্রতারণা, সোহমের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর!

অভিনেতা সোহম চক্রবর্তীর (Soham Chakraborty) বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগে চারু মার্কেট থানায় (Charu Market Police Station) দায়ের এফআইআর।...

অভিযুক্তর কোমরে দড়ি পরিয়ে ‘ইচ্ছাকৃত সম্মানহানি’ কেন? রাজ্যের কাছে রিপোর্ট তলব হাই কোর্টের

অভিযুক্তের উপর অনেক রাগ-ক্ষোভ থাকতে পারে। অভিযুক্তকে গ্রেফতার করতে পারে পুলিশ কিন্তু ইচ্ছাকৃত ভাবে তাঁর সম্মানহানি করতে পারে...

ফের অপরিবর্তিত রেপো রেট! লোনের EMI কি কমল?

এবারও রেপো রেট (RBI Repo Rate) অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। কোনও বদল...