Sunday, April 26, 2026

বিজেপির সুরে সুর মিলিয়ে ফের কমিশনকে তো.প রাজ্যপালের

Date:

Share post:

আর কোনও রাখঢাক নয়, এবার সরাসরি বিজেপির (BJP) এজেন্ট (Agent) হয়ে ময়দানে নেমে পড়লেন বাংলার রাজ্যপাল (Governor)। বিজেপির দেখানো পথেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) আগে একের পর এক মন্তব্য করে যাচ্ছেন তিনি। আর যেসব মন্তব্যে একাধিকবার রাজ্যের শান্তিশৃঙ্খলা যেমন নষ্ট হচ্ছে ঠিক তেমনই অশান্তিও ছড়িয়ে পড়ার অভিযোগ প্রকাশ্যে আসছে। শনিবার ফের কোনও কারণ ছাড়াই রাজ্য নির্বাচন কমিশনারকেই (State Election Commissioner) একহাত নিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)।

শনিবার কোচবিহারে রাজ্যপাল সাংবাদিক বৈঠক করে বলেন, নির্বাচন কমিশনার একজন যোগ্য আধিকারিক। তাঁর ট্র্যাক রেকর্ড দেখে আমি তাঁকে নিয়োগ করেছিলাম। আমি তাঁর দক্ষতায় অবিশ্বাস করার কোনও কারণ খুঁজে পাইনি। কিন্তু নির্বাচন ব্যবস্থাতেও সেই দক্ষতা প্রতিফলিত হওয়া উচিত। তবে এখানেই থেমে না থেকে রাজ্যপাল নির্বাচন কমিশনারকে মনে করিয়ে দেন, মানুষ পদক্ষেপ দেখতে চায়, অজুহাত শুনতে চায় না। আর সেকারণেই নির্বাচন কমিশনকে আরও তৎপর হতে হবে। আরও দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে।

তবে এই প্রথম নয়, এর আগেও বিজেপির হাইকম্যান্ডের মদতে রাজ্য নির্বাচন কমিশনারের কাজকর্ম নিয়ে আগেও অসন্তোষ প্রকাশ করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শনিবার রাজ্য নির্বাচন কমিশনের তরফে সাফ জানানো হয়, আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বুথে থাকবে না কোনও কেন্দ্রীয় বাহিনী। তারপরই রাজ্যপালের এমন মন্তব্যে ‘গেরুয়া ইন্ধন’ আছে বলেই মত রাজনৈতিক মহল।

 

 

 

Related articles

কিংবদন্তি চিত্রগ্রাহক রঘু রাইয়ের প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী

বিশিষ্ট চিত্র সাংবাদিক (Documentary Photographer) রঘু রাইয়ের প্রয়াণে (Raghu Rai) গভীর শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

দ্বিতীয় দফা ভোট গ্রহণ শান্তিপূর্ণ করতে কমিশনের ‘কো-অর্ডিনেশন’ বৈঠক

প্রথম দফার ভোট পর্ব শেষ হতেই (West Bengal 2nd Phase Voting) দ্বিতীয় দফাকে ঘিরে প্রস্তুতিতে গতি আনল নির্বাচন...

বিজেপির ভিডিও ফাঁস বলেই ডায়মন্ড হারবারে পুলিশে বদল! বিস্ফোরক অভিষেক, জ্ঞানেশ-শাহকে চ্যালেঞ্জ

বিজেপি প্রার্থীর সঙ্গে ডায়মন্ড হারবারের সাগরিকা হোটেলে পুলিশ অবজারভারের গোপন বৈঠক! সেই ভিডিও ফাঁস করেছে তৃণমূল। তার ভিত্তিতে...

বিজেপি এলেই আগে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করবে: প্রচারে নিজের দিল্লির অভিজ্ঞতা জানালেন কেজরিওয়াল

স্বৈরাচারী বিজেপির প্রবল নির্মমতা যে রাজনৈতিক নেতারা দেখেছেন, তার মধ্যে অন্যতম দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আপ নেতা অরবিন্দ...