Wednesday, June 3, 2026

সিরাজ-উদ-দৌলার প্র.য়াণ দিবস হোক ‘শ.হিদ দিবস’, দাবি বিশ্বকোষ পরিষদের

Date:

Share post:

সোমবার মুর্শিদাবাদের খোশবাগে কবিতায়, গানে, আলোচনার মধ্য দিয়ে পালিত হল বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ-উদ-দৌলার প্রয়াণ দিবস। সোমবার, ৩ জুলাই ছিল নবাব সিরাজ-উদ-দৌলার ২৬৭তম মৃত্যু দিন। সেই উপলক্ষে এ দিন সকালে ‘বিশ্বকোষ পরিষদ’-এর পক্ষ থেকে নবাবের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। ঝড়বৃষ্টির প্রতিকূল পরিবেশকে উপেক্ষা করে এদিনের শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বকোষ পরিষদের সদস্যবৃন্দ সহ অগণিত মানুষ।

বেশ কয়েক বছর যাবৎ সিরাজের মৃত্যু দিনকে শহিদ দিবস হিসেবে পালন করে আসছে বিশ্বকোষ পরিষদ। এদিন শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে দাবি তোলা হয় সিরাজের সঠিক মূল্যায়ন ও তাঁর যোগ্য মর্যাদা দেওয়া হোক। তবে বিশ্বকোষ পরিষদ নবাব সিরাজ-উদ-দৌলার প্রয়াণের এই দিনটিকে তাঁর মৃত্যুদিন কিংবা প্রয়াণ দিবস বলতে নারাজ। বরং সিরাজকে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের প্রথম শহিদ বলে দাবি করেন তাঁরা। তাই ৩ জুলাই রাজ্যে শহিদ দিবস পালনের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি স্মারকলিপি জমা দেওয়ার প্রস্তাব জানান বিশ্বকোষ পরিষদের সাধারণ সম্পাদক নীলাদ্রি সেনগুপ্ত। এদিনের সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশ্বকোষ পরিষদের তরফে ডা. জাহাঙ্গীর আলি ও মাখনবাবু।

আরও পড়ুন- ভাইপো অজিতের বিদ্রোহের পর ৩ নেতাকে বহিষ্কার করলেন শরদ পাওয়ার

Related articles

প্রশাসনিক বৈঠকে ‘গঠনমূলক বিরোধী’র বার্তা তৃণমূলের, নবান্নে হাজির কমপক্ষ ২ ডজন বিরোধী বিধায়ক

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...

সময় নষ্ট করলেই শাস্তি! আসন্ন বিশ্বকাপে ফিফার একাধিক নয়া নিয়ম

বিশ্বকাপ শুরু হতে কয়েক দিন বাকি, আসন্ন বিশ্বকাপে(FIFA World Cup 2026) দেখা যাবে একাধিক নিয়মের বদল। ফুটবলের আইন...

হাওড়ায় ড্রেনের জলে তলিয়ে মর্মান্তিক মৃত্যু কিশোরের, উদ্ধার দেহ

ড্রেনের জলে ডুবে মৃত্যু! মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হাওড়ার (Howrah) লিলুয়ার বেলগাছিয়া ভাগাড় (Lilua Belgachia Bhagar) এলাকায়। বুধবার...

ফিরহাদের পদত্যাগের ইচ্ছাপ্রকাশ, সম্মতি নেত্রীর

কলকাতা পুরসভার ক্ষেত্রেও এই ঘটনা ঘটছে বারবার। এই পরিস্থিতিতে মেয়র ফিরহাদ হাকিম দলনেত্রীকে বিষয়টি ব্যাখ্যা করেন। এবং সম্মানজনক...