Thursday, May 14, 2026

ফের রাজনৈতিক সং.ঘর্ষে উত্ত.প্ত ভাঙড়

Date:

Share post:

ফের উত্তপ্ত ভাঙড়। পঞ্চায়েত ভোটের মুখে আবারও ঝামেলা বাঁধল তৃণমূল ও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ-এর মধ্যে। সোমবার রাতে দু’পক্ষের সংঘর্ষে অগ্নিগর্ভ হয়ে ওঠে ভাঙড়ের মাঝেরআইট এলাকায়। অশান্তির খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।আটক করা হয়েছে একাধিক আইএসএফ কর্মীকে।

আরও পড়ুন:আজ ফের পঞ্চায়েত ভোটের প্রচারে সায়নী

পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব থেকেই দফায় দফায় উত্তপ্ত হয়েছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। শাসকদলের সঙ্গে আইএসএফের অশান্তি বেঁধেছে বারে বারেই। পড়েছে বোমাও। চলেছে গুলি, প্রাণহানি পর্যন্ত দেখেছে ভোটের ভাঙড়। ইতিমধ্যেই জেলায় কেন্দ্রীয় বাহিনী পৌঁছেছে। তাদের নিরাপত্তাতেই ভোট হবে আগামী ৮ জুলাই। কিন্তু তাতেও ভাঙড়ে অশান্তি অব্যাহত।

কিছুদিন আগে বিধানসভায় ভাঙড়ের তৃণমূল নেতা শওকত মোল্লা ও ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে সৌজন্য বিনিময় করে বলতে শোনা গিয়েছে, ১০০ শতাংশ শান্তিপূর্ণ ভোট করতে তাঁরা বদ্ধপরিকর। কিন্তু তারপরও ভাঙড়ে অশান্তি যেন থামছেই না।

Related articles

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...