Sunday, May 31, 2026

প্রয়াত রাজ্যের বিশিষ্ট চিকিৎসক ডা. সুব্রত গোস্বামী

Date:

Share post:

প্রয়াত রাজ্যের বিশিষ্ট চিকিৎসক ডা. সুব্রত গোস্বামী। শিয়ালদা ইএসএআই হাসপাতালে পেন ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের প্রতিষ্ঠা করেছিলেন তিনি। চিকিৎসাক্ষেত্রে অনন্য অবদানের জন্য আন্তর্জাতিক মঞ্চে পুরস্কৃত হয়েছেন এই স্বনামধন্য চিকিৎসক। শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, ভারতবর্ষে ব্যথা চিকিৎসার অন্যতম পুরোধা বুধবার সকালে প্রয়াত হন। দীর্ঘদিন মোটর নিউরন ডিজিজ-এ ভুগছিলেন তিনি। দীর্ঘদিন চিকিৎসা চলার পর বুধবার সকালে তিনি পরলোক গমন করেন।

উল্লেখ্য, ব্যাথার চিকিৎসা ও প্রশিক্ষণে ধারাবাহিক অবদান ছিল তাঁর। গত নভেম্বর মাসে বিশ্বমঞ্চে পুরস্কৃত হন শিয়ালদা ইএসএআই হাসপাতালের উপ-অধিকর্তা সুব্রত গোস্বামী। কোমর ও পায়ের অসহ্য যন্ত্রণা উপশমের গাইডলাইন তৈরি করে আন্তর্জাতিক স্বীকৃতি পান তিনি।

ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর স্টাডিজ অফ পেন’  থেকে পুরস্কৃত হয়েছিলেন তিনি। মূলত, পেন ম্যানেজমেন্টের পরিষেবা ও প্রশিক্ষণের ক্ষেত্রে উন্নতির জন্যে পুরস্কৃত হয়েছেন তিনি।শরীরে ঘাড়, পীঠ, কোমরে ব্যথা রয়েছে এরকম রোগীর সংখ্যা যতদিন যাচ্ছে বেড়ে চলেছে। এটি কোনও উপসর্গ নয়, এটিকে রোগ হিসাবে নির্ণয় করে এর উপশমের জন্য আধুনিক চিকিৎসা ব্যবস্থার শুরু হয়েছিল ডা. সুব্রত গোস্বামীর হাত ধরে। অসহ্য যন্ত্রণা উপশমের গাইডলাইন তৈরি করে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছিলেন এই বঙ্গসন্তান।

২০১৩ সালে ডা. সুব্রত গোস্বামীর তত্ত্বাবধানেই শিয়ালদা ইএসআই হাসপাতালে গড়ে তোলা হয় ইনস্টিটিউট অব পেন ম্যানেজমেন্ট। সেই সময় এই বিভাগের চিকিৎসক সংখ্যাও ছিল অনেক কম। বিষয়টি নিয়ে অনভিজ্ঞ চিকিৎসকদের নিজের হাতে প্রশিক্ষণ দেন তিনি।তাঁর প্রয়াণে চিকিৎসকমহলে শোকের ছায়া।

Related articles

রাজধানীতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, মৃত অন্তত ৯

দিল্লিতে পাঁচ তলা বাড়ি ভেঙে দুর্ঘটনা। শনিবার সন্ধ্যায় মেহরৌলি এলাকায় বহুতল ভেঙে পড়ায় (building collapse) অন্তত ৯ জনের...

দমদমে হকার উচ্ছেদ, মধ্যরাতে চলল বুলডোজার

রাজ্যে বিজেপি সরকার (BJP Government) ক্ষমতায় আসার পর থেকে পুনর্বাসন ছাড়াই একের পর এক রেল স্টেশন চত্বরে হকার...

সোনারপুরে অভিষেককে নিগ্রহের ঘটনায় গ্রেফতার ৬

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে তীব্র জনরোষের মুখে পড়ে...

জুলাই থেকেই রাজ্যে চালু স্মার্ট মিটার! কয়েক দফা শর্ত দিল কেন্দ্র

বাংলায় এখন ডবল ইঞ্জিন সরকার। বিজেপি (BJP) ক্ষমতায় আসতেই কেন্দ্রের বিভিন্ন প্রস্তাব ও প্রকল্প বাস্তবায়িত করতে একাধিক পদক্ষেপের...