Friday, June 5, 2026

অতি বৃষ্টিতে রাজধানীর রাজপথ যেন নদী,দিল্লিতে বানভাসি পরিস্থিতি, খোলা হল কন্ট্রোল রুম

Date:

Share post:

লাগামহীন বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি। মৌসম ভবন পূর্বাভাস, আরও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজধানীতে। প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কায় স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিবাল।

আরও পড়ুন:টানা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! হড়পা বানে লাফিয়ে বাড়ছে মৃ.তের সংখ্যা, আটকে বহু পর্যটক

শুক্রবার রাত থেকে ক্রমশই বাড়তে শুরু করেছিল বৃষ্টির পরিমাণ। শনিবার প্রবল ঝড়-বৃষ্টি শুরু হয় দিল্লিতে। রাতভর চলে বৃষ্টি।যা বিগত ৪১ বছরের রেকর্ড ভেঙেছে। রাজধানীর একাধিক এলাকা জলমগ্ন।এমনকী রাতারাতি তাপমাত্রাও অনেকটাই কমেছে।এদিকে, ভোগান্তি আরও বাড়িয়ে রবিবারই যমুনায় ১ লক্ষ কিউসেক জল ছেড়েছিল হরিয়ানা সরকার। ওই দিনই দিল্লি প্রশাসনের তরফে রাজধানীর বাসিন্দাদের সতর্ক করে বলা হয়, যমুনায় আরও জল ছাড়তে পারে হরিয়ানা। সে ক্ষেত্রে দিল্লির উপর দিয়ে বয়ে যাওয়া এই নদীর জলস্তর আরও বৃদ্ধি পেতে পারে। নতুন করে বানভাসি হতে পারে দিল্লির একাধিক এলাকা। বন্যা পরিস্থিতির মোকাবিলায় ইতিমধ্যেই ১৬টি কন্ট্রোল রুম খুলেছে দিল্লির আপ সরকার। সরকারি কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। যমুনা তীরবর্তী নিচু জায়গা থেকে বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
গত শনিবার থেকে রবিবার পর্যন্ত দিল্লিতে বৃষ্টি হয়েছে ১৫৩ মিমি। ১৯৮২ সালের পর জুলাই মাসে কোনও এক দিনে এই প্রথম এত পরিমাণে বৃষ্টি হল দিল্লিতে। আগামী দু’তিন দিন দিল্লিতে আরও বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। দিল্লির পাশাপাশি ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হরিয়ানা, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান, পাঞ্জাব, জম্মু ও কাশ্মীরের মতো উত্তরভারতের একাধিক রাজ্য।

Related articles

দিল্লিতে দলীয় নেতৃত্বের সঙ্গে দীর্ঘ বৈঠক শুভেন্দুর, কী নিয়ে আলোচনা? জল্পনা তুঙ্গে

রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার প্রথম এক মাস মন্ত্রিসভায় ৫জন মন্ত্রী দফতর পেয়েছিলেন। তার তিন সপ্তাহ পর শপথ নিলেন...

সন্দীপনদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রিয়াঙ্কার, স্বর্ণকমলের ‘কুকথা’য় FIR দায়ের

তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহার বাড়ির সামনে এলাকাবাসীর বিক্ষোভে ছিলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল (Priyanka Tibrewal)। বৃহস্পতিবারের ঘটনা...

স্বরূপের গ্রেফতারিতে খোশমেজাজে গান অনির্বাণের! ভাইরাল ভিডিও

টলিপাড়ায় তোলাবাজি, শ্লীলতাহানি, দাদাগিরি দেখানোর অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)। বৃহস্পতিবার...

বিধায়ক ভাঙানোর রাজনীতি! খেলা আরও অনেক বাকি

রন্তিদেব সেনগুপ্ত সাক্ষাৎকারটি যে নিতান্তই সৌজন্যমূলক ছিল না , ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিজেই আটান্নজন বিধায়ককে নিয়ে বিধানসভার স্পিকারের কাছে হাজির...