Saturday, June 13, 2026

এবার ভারতীয় সেনায় অগ্নিবীরদের থেকে ৫০ শতাংশ স্থায়ী নিয়োগ

Date:

Share post:

এবার ভারতীয় সশস্ত্র বাহিনীর অগ্নিপথ প্রকল্পে পরিবর্তনের পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার।জানা গিয়েছে, ২৫ শতাংশের পরিবর্তে আগামী দিনে ভারতীয় সেনায় ৫০ শতাংশ স্থায়ী নিয়োগ হবে অগ্নিবীরদের থেকে।এখানেই শেষ নয়, এই ক্ষেত্রে সর্বাধিক বয়সের সীমা বাড়ানো হতে পারে।আগামী দিনে ২৩ বছরের যুবকও এই স্কিমে আবেদন করতে পারবেন। বর্তমান নিয়ম অনুসারে,ভারতীয় সেনায় আগামী তিন বছরের জন্য সীমিত সংখ্যক নিয়োগের কথা বলা হয়েছে। মূলত, বিমান চালনা, ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রনিক্সের মতো প্রযুক্তিগত ক্ষেত্রে আরও যোগ্য অগ্নিবীর চাইছে সেনাবাহিনী। সেই কারণেই অগ্নিবীরদের থেকে আগামী দিনে ৫০ শতাংশ স্থায়ী নিয়োগের কথা ভাবছে সরকার।

বর্তমানে ১৭.৫ থেকে ২১ বছরের প্রার্থীদের অগ্নিপথ প্রকল্পের অধীনে অগ্নিবীর পদের জন্য বিবেচনা করা হচ্ছে।  ২০২২ সালের জুন মাসের নিয়মই এখনও বলবৎ রয়েছে। যদিও ভারতীয় সেনাবাহিনী মনে করছে,এখানে ২১ বছরের বয়সের উর্ধ্বসীমার কারণে অনেক প্রযুক্তিক্ষেত্রের প্রার্থী এই স্কিমে আবেদন করতে পারছেন না।  তাই বয়সের উর্ধ্বসীমা বাড়ানোর কথা ভাবা হচ্ছে।

দেশের সামরিক বাহিনী নিয়ে ২০২১ সালে সংসদে বিবৃতি দেয় প্রতিরক্ষা মন্ত্রক। যেখানে বলা হয়, ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীতে যথাক্রমে ১.১৮ লক্ষ, ১১,৫৮৭ ও ৫,৮১৯ জন সেনার ঘাটতি রয়েছে। সেনাবাহিনীতে নিয়োগের নিয়মে বড় পরিবর্তন করে গত বছরের ১৬ জুন অগ্নিবীর স্কিম ঘোষণা করে সরকার।

এই নিয়োগের নিয়ম অনুসারে, চার বছরের সার্ভিস টাইমের পর অগ্নিবীরদের থেকে ২৫ শতাংশকে স্থায়ী নিয়োগ দেবে সরকার। ভারতীয় সেনায় হবে এই নিয়োগ। যদিও এই ঘোষণার পরই হিংসাত্মক আন্দোলন হয় দেশে। পরে সরকার জানায়, আধাসামরিক বাহিনীতে অবসরপ্রাপ্ত অগ্নিবীরদের ১০ শতাংশ নেওয়া হবে। মূলত, সশস্ত্র বাহিনীকে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলার জন্য আরও তরুণ ব্রিগেড সেনায় চাইছিল ভারতীয় সেনাবাহিনী। সম্প্রতি ভারতীয় নৌবাহিনীতে অগ্নিবীর ০২/২০২৩ এম আর পোস্ট নভেম্বর ব্যাচের জন্য নিয়োগ শুরু হয়েছে।২৬ জুন থেকে শুরু হয়েছে আবেদনপত্র জমা নেওয়ার কাজ।

 

Related articles

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শনিবার (১৩ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...

আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে বর্ষা! উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

উত্তরবঙ্গে বর্ষা (Monsoon) এসেছে কিন্তু দক্ষিণবঙ্গে গুমোট আর অস্বস্তি কাটছে না। মাঝেমধ্যে ঝড় বৃষ্টি তাপমাত্রা সামান্য নিম্নমুখী করলেও...

জেনে নিন শনিবারে সোনা-রুপোর দামের হেরফের

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ শনিবার আপনি যদি সোনা বা...

তৃণমূলের সংসদীয় দলে ভাঙন ধরানোর কারিগর! চিনে নিন এই রমেশকে

তৃণমূলে বিদ্রোহের পিছনে রয়েছেন অন্ধ্রপ্রদেশের বিজেপি সাংসদ সিএম রমেশ। ব্যক্তিগত সম্পর্ক এবং কেন্দ্রের সমর্থনের প্রতিশ্রুতি কাজে লাগিয়ে তিনি...