Thursday, June 4, 2026

ঘোষণা হয়ে গেল ইডেনে বিশ্বকাপের টিকিটের দাম, চলুন দেখে নেওয়া যাক কোন ম্যাচের টিকিটের কত দাম

Date:

Share post:

চলতি বছর ভারতের মাটিতে বসতে চলেছে একদিনের ক্রিকেট বিশ্বকাপের আসর। ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে ক্রিকেটের এই হাইভোল্টেজ টুর্নামেন্ট। বিশ্বকাপের ৫ টি ম‍্যাচ হতে চলেছে ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সেও। আর সোমবার ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় আসন্ন ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের জন্য ইডেন গার্ডেন্সে হতে চলা ম্যাচগুলির টিকিটের দাম ঘোষণা করেন।

মোট ৫টি ম্যাচ আয়োজিত হবে ইডেনে। যার মধ্যে রয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা ও সেমি ফাইনাল ম্যাচ। এই দুই ম্যাচের টিকিটের দাম সব থেকে বেশি ধার্য করা হয়েছে। অন্যদিকে বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস ম্যাচের টিকিট সব থেকে কম ধার্য করা হয়েছে। এছাড়া ইংল্যান্ড, পাকিস্তান ও বাংলাদেশের ম্যাচগুলির দাম আলাদা। সর্বসাধারণের কথা ভেবেই টিকিটের দাম করা হয়েছে।

একনজরে দেখে নেওয়া যাক কোন ম্যাচের টিকিটের কত দাম

বাংলাদেশ বনাম কোয়ালিফায়ার ১ :
আপার টিয়ার -৬৫০টাকা
ডি ও এইচ ব্লক -১০০০ টাকা
বি, সি, কে এবং এল ব্লক -১৫০০ টাকা

ইংল্যান্ড, পাকিস্তান ও বাংলাদেশ ম্যাচ :
আপার টিয়ার -৮০০ টাকা
ডি ও এইচ ব্লক -১২০০
সি ও কে ব্লক -২০০০ টাকা
বি ও এল ব্লক-২২০০ টাকা

ভারত-দক্ষিণ আফ্রিকা ও সেমিফাইনাল ম্যাচ :
আপার টিয়ার -৯০০ টাকা
ডি ও এইচ ব্লক -১৫০০ টাকা
সি ও কে ব্লক -২৫০০ টাকা
বি ও এল ব্লক-৩০০০ টাকা

আরও পড়ুন:মেসির ছবি আঁকছেন বেকহ‍্যাম, লিওকে স্বাগত জানাতে তৈরি মায়ামি

Related articles

কুয়েতের বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ভারতীয়, নিন্দায় ভারত

পশ্চিম এশিয়ার যুদ্ধে ফের বলি এক ভারতীয়ের। ইরান-আমেরিকা যুদ্ধে নতুন করে যে ইন্ধন ইজরায়েল জুগিয়েছে, এবার তার খেসারতন...

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...

বিশ্বকাপ জিতিয়েও বাদ সূর্য, টি২০-তেও নতুন নেতা

  ২০২৪ সালে ভারতকে টি২০ বিশ্বকাপ জিতিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা। এবার বিশ্বকাপ জিতিয়েও...

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...