Thursday, May 14, 2026

পুরুলিয়ায় জোড়াফুলের ধাক্কায় কুপোকাত পদ্ম

Date:

Share post:

এবারের পঞ্চায়েত নির্বাচনে(Panchayat Election)পুরুলিয়া জেলার ফলাফল নিয়ে আগ্রহ ছিল তুঙ্গে। যে জেলায় উনিশের লোকসভা ভোট এবং একুশের বিধানসভা নির্বাচনে ঝড় তুলেছিল বিজেপি, সেখানেই এই পঞ্চায়েত নির্বাচনে দাপট দেখাচ্ছে তৃণমূল। কুড়মি আন্দোলনের কোনো প্রভাবই পড়ল না এবারের পঞ্চায়েত নির্বাচনে। নির্বাচনের পূর্বে আদিবাসীদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে তাদের নিজেদের দলে টানার চেষ্টা করেছিল গেরুয়া শিবির। কিন্তু পুরুলিয়ার মানুষ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পক্ষেই রায় দিলেন তা প্রকাশ হয়ে গেল পঞ্চায়েত নির্বাচনের ফলাফলেই। এককথায় জোড়াফুলের দাপটে উড়ে গেল পদ্ম।

প্রসঙ্গত, রাজ্যজুড়ে ঘাসফুলের দাপটের মধ্যেও ২০১৮ সালে বঙ্গ বিজেপির মুখ রক্ষা করেছিল পুরুলিয়া। একাধিক পঞ্চায়েতে জয় পায় বিজেপি। পঞ্চায়েতের পরেও ২০১৯ সালের লোকসভা এবং ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও একের পর এক আসনে বিজেপি প্রার্থীরা জয় পায়। এবারের পঞ্চায়েত নির্বাচনে বড় ফ্যাক্টর হয়ে ওঠে কুড়মি আন্দোলন। কিন্তু নির্বাচনে কোনো প্রভাবই পড়ল না কুড়মি আন্দোলনের। পুরুলিয়ায় দাপুটে ব্যাটিং করল শাসকদল। বিপুল সংখ্যাগরিষ্ঠ লাভ করেছে শাসকদল। ফলাফল বলছে পুরুলিয়া জেলার ১৭০টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে তৃণমূলের দখলে গিয়েছে ১৩৫টি। বিজেপির দখলে গিয়েছে ৩১টি, বামেদের দখলে গিয়েছে ৬টি এবং কংগ্রেস পেয়েছে ১৩টি আসন।

এর আগে, ২০১৮ সালে পুরুলিয়ার মোট আসন সংখ্যা ছিল ৩৮। সেবার তৃণমূল জয় পেয়েছিল ২৬টি আসনে। বিজেপি ন’টি আসন পেয়েছিল। কংগ্রেস পেয়েছিল তিনটি আসন। খাতা খুলতে পারেনি সিপিএম। এবার পুনর্বিন্যাসের পর পুরুলিয়ার আসনসংখ্যা বেড়ে ৩৮ থেকে ৪৫ হয়েছে। সেই জেলা পরিষদের আসনেও বিপুল সংখ্যাগরিষ্ঠতার পথেই তৃণমূল।

আরও পড়ুন- সন্ত্রাস করেও দিনহাটায় ‘দূরবীনে’ বিজেপি, জলপাইগুড়ি- আলিপুরদুয়ারেও বড় জয় তৃণমূলের

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...