Wednesday, June 24, 2026

মেগা বৈঠকের আগে নৈশভোজ! মঙ্গলে মমতা-সোনিয়া-নীতীশসহ বৈঠকে বিজেপি বিরোধী ২৬ দল

Date:

Share post:

পাখির চোখ ২০২৪-এর লোকসভা নির্বাচন। দিল্লি থেকে মোদি সরকারকে হঠাতে এককাট্টা বেশিরভাগ অ-বিজেপি (BJP) দল। পাটনার পর মঙ্গলবার বৈঠক বেঙ্গালুরুতে (Bengaluru)। পাটনার (Patna) ১৬টি দলের জায়গায় বেঙ্গালুরুর বৈঠকে যোগ দেবে ২৬টি কেন্দ্র-বিরোধীদল।

বেঙ্গালুরুর মেগা বৈঠকে যোগ দিতে ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ও সাংসদ ডেরেক ও’ব্রায়েন। পৌঁছেছেন কংগ্রেস নেতা সোনিয়া গান্ধী (Sonia Gandhi), সভাপতি মল্লিকার্জুন খাড়গে, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, আরডেজি প্রধান লালুপ্রসাদ যাদব, আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল-সহ অন্যান্যরা। এবারের বৈঠকে ২৪টি দল হাজির থাকছে। স্বাভাবিকভাবেই বিরোধী জোট এবার আরও শক্তিশালী। সোমবারই একটি নৈশভোজের আবহে ঘরেয়াভাবে জোটের নেতৃত্ব নিজেদের মধ্যে আলাপচারিতায় বসেছেন। মঙ্গলবার সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে শুরু হবে বিরোধী জোটের বৈঠক। এর আগে পার্টনার প্রথম বৈঠকে যেখানে আলোচনা শেষ হয়েছিল, বেঙ্গালুরুর বৈঠকে সেখান থেকেই আলোচনা শুরু হবে।

আরও পড়ুন- প্রভিডেন্ট ফান্ডের টাকা পেতে আর দেরি নয়! রাজ্যের নয়া উদ্যোগে খুশি সরকারি কর্মীরা

লোকসভা নির্বাচনের ঠিক একবছর বাকি। তাই এখন থেকেই দেশ জুড়ে বিজেপি-বিরোধিতায় ঝাঁপিয়ে পড়তে চান বিরোধী জোটের নেতৃত্ব। এবারের বৈঠকে বিরোধী জোটের একটি উপযুক্ত নাম ঠিক করার পরিকল্পনা রয়েছে। বেঙ্গালুরুর বৈঠকে এমডিএমকে, কেএমডিকে, আরএসপি, অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক, কেরল কংগ্রেস (জোসেফ), কেরল কংগ্রেস (মানি), ভিসিকে, আইইউএমএল অ-বিজেপি জোটে যোগ দেবে বলে সূত্রের খবর। ২০১৪ সালের লোকসভা নির্বাচনের সময় এনডিএ জোটেই ছিল এমডিএমকে এবং কেএমডিকে। পরবর্তী সময়ে বিজেপির বিরুদ্ধে তিতিবিরক্ত হয়ে দুই দলই এনডিএ ছেড়ে বেরিয়ে যায়।

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই জোটের অন্যতম চালিকাশক্তি। রয়েছেন নীতীশ কুমার লালুপ্রসাদ যাদব-সহ একাধিক প্রবীণ নেতা। একইসঙ্গে রয়েছেন অখিলেশ যাদব, তেজস্বী যাদবের মতো তরুণ তুর্কিরাও। সব মিলিয়ে আগামী দিনে সব দিক থেকেই বিজেপি সরকারকে শুধু বিপাকে ফেলতে নয়, দিল্লির মসনদ থেকে সমূলে উপড়ে ফেলতে একযোগে মাঠে নামতে চলেছেন জোটের নেতৃত্ব।

 

 

Related articles

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...