Saturday, March 14, 2026

আদি.বাসীদের পাশে আছেন একমাত্র মমতা: সভামঞ্চ থেকে থেকে বিজেপি হটানোর ডাক বীরবাহার

Date:

Share post:

রাজ্যের আদিবাসী মানুষের পাশে একমাত্র আছেন তৃণমূল সভানেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার, ধর্মতলায় তৃণমূলের (TMC) মহাসমাবেশ মঞ্চ থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করেন রাজ্যের মন্ত্রী জঙ্গলকন্যা বীরবাহা হাঁসদা (Birbaha Hasda)।

আগামী লোকসভা নির্বাচনে দিল্লি থেকে BJP সরকারকে হটানোর ডাক দেন বীরবাহা। তিনি জানান, আদিবাসী মানুষের আবেদন মেনে সারি ধর্মকে স্বীকৃতি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য থেকে সেই বিষে প্রয়োজনীয় চিঠি কেন্দ্রীয় সরকারে কাছে পাঠানো হয়েছে। কিন্তু বিজেপির কোন সহৃদয় নেতা সেটাকে গ্রাহ্য করেননি-তীব্র কটাক্ষ করেন বীরবাহা।

বিজেপি সরকারে তাঁদের উচ্ছেদ করতে চাইছে বলে অভিযোগ করেন জঙ্গলকন্যা বীরবাহা। তিনি বলেন, আগামী নির্বাচনে বাংলার মানুষকে বলব বিজেপিকে জবাব দিন। তাঁর কথায়, রাজ্যের আদিবাসী মানুষের পাশে একমাত্র আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণে ২০২৪-এ বিরোধী জোট INDIA-কে জিতিয়ে মোদি সরকারকে দিল্লি থেকে উৎখাতের ডাক দেন বীরবাহা।

আরও পড়ুন:চা শ্রমিকদের উন্নতিকল্পে মমতা-অভিষেকের কৃতিত্বের কথা একুশের মঞ্চে মনে করালেন প্রকাশ

 

spot_img

Related articles

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...