Friday, June 19, 2026

অভিযোগ পেয়েই তৎপর রাজ্য মহিলা কমিশন! শীঘ্রই মালদহে যাচ্ছে টিম

Date:

Share post:

মালদহে (Maldah) দুই মহিলার অশান্তি ঘিরে চরম বিশৃঙ্খলা। এবার ঘটনার তদন্তে নামল রাজ্য মহিলা কমিশন (State Womens Commission)। সূত্রের খবর, শীঘ্রই মহিলা কমিশনের সদস্যরা মালদহে যাবেন। শনিবার এমনটাই জানিয়েছেন চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায়। ঘটনায় ইতিমধ্যেই স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে রাজ্য মহিলা কমিশন। পুলিশের কাছ থেকেও ঘটনার ফুটেজ চেয়ে পাঠানো হয়েছে বলে খবর। মূলত মণিপুর থেকে নজর ঘোরাতেই রাজ্যে একের পর এক মিথ্যা অভিযোগ তুলে রাজ্যকে অশান্ত করার চেষ্টা বিরোধীদের। আর সেকারণেই এবার অভিযোগ খতিয়ে দেখতে মালদহে যাচ্ছে মহিলা কমিশনের টিম।

সূত্রের খবর, মালদহের বামোনগোলা থানার পাকুয়াহাটে এই চরম নিন্দনীয় ঘটনা ঘটেছে। সেখানেই ভরা বাজারে পকেটমার সন্দেহে দুই মহিলাকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে। মারা হয়েছে জুতো দিয়েও। যদিও আদৌও ওই মহিলা কোনও চুরি বা ছিনতাইয়ের সঙ্গে যুক্ত ছিলেন কিনা সেই প্রশ্নের উত্তর খুঁজছে মহিলা কমিশন। তবে পুলিশ অভিযোগ দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে।

 

 

 

Related articles

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...

হাসিমারায় শিশু মৃত্যুতে আর্থিক সহায়তা ঘোষণা, নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গের ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি নিয়ে নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। তিনি জানিয়েছেন, শুক্রবার...

সুমনের গল্পচুরি করে তৈরি ‘অভিমান’! জবাব দিলেন প্রসেনজিৎ, তোলপাড় টলিউড

যিশু সেনগুপ্ত - সৌরভ দাসের প্রযোজনা সংস্থার নতুন ছবি 'অভিমান' (Abhhiman)মুক্তির দিনেই বিতর্ক টলিপাড়ায়। ছবিতে 'রকস্টার আকাশ চ্যাটার্জি'র...