Wednesday, June 3, 2026

জলবায়ুর পরিবর্তন সবেমাত্র শুরু হয়েছে, আরও খারাপ দিন আসছে! হুঁশিয়ারি রাষ্ট্রপুঞ্জ প্রধানের

Date:

Share post:

পৃথিবীর ক্রমবর্ধমান উষ্ণতা বা যাকে বলে ‘গ্লোবাল ওয়ার্মিং’, তা আরও এক ধাপ এগিয়ে হয়ে গিয়েছ ‘গ্লোবাল বয়েলিং’। এক কথায়, গরমে ফুটছে গোটা বিশ্ব। উষ্ণায়ন পার করে শুরু হয়েছে ফুটন্ত যুগ। একথা জানান রাষ্ট্রপুঞ্জ প্রধান আন্তোনিও গুতেরেস।

আরও পড়ুন:মণিপুরে দুই মহিলাকে বিব.স্ত্র করে ঘোরানোর ঘটনায় আরও এক গ্রে.ফতার

নিউইয়র্কের একটি অনুষ্ঠানে বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের বিষয়ে অবিলম্বে আমূল পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছেন আন্তোনিও। তিনি বলেছেন, এই জুলাই মাসে গোটা বিশ্বে যে রেকর্ড-বিধ্বংসী তাপমাত্রা দেখা যাচ্ছে, তাতে এ কথা স্পষ্ট যে পৃথিবী একটি উষ্ণতার পর্যায় থেকে ফুটন্ত যুগে চলে গেছে। আন্তোনিও উল্লেখ করেছেন, আগামী যে দিনগুলি আসতে চলেছে, তাতে এত বছরের সব রেকর্ড ভেঙে যাবে। তাঁর কথায়, ‘জলবায়ুর পরিবর্তন সবেমাত্র শুরু হয়েছে।বিশ্ব উষ্ণায়নের যুগ শেষ হয়েছে, বিশ্ব ফুটন্ত যুগ এসেছে। গোটা গ্রহের জন্যই এটি একটি বিপর্যয়!’

তিনি উল্লেখ করেন, পৃথিবীর উত্তর গোলার্ধ জুড়ে যেভাবে বাড়ছে তাপমাত্রা, তা রীতিমতো ‘নিষ্ঠুর’।প্রকৃতিকে রক্ষা করতে বিশ্ববাসীর কাছে আবেদনও জানান তিনি।

প্রসঙ্গত, দিন কয়েক আগেই নাসা জানিয়েছিল, গত ১০০ বছরের তথ্য বলছে, এর আগে কখনও এতটা তেতেপুড়ে ওঠেনি ধরিত্রী। জুলাই মাসটাও এতটা গরম হয়ে ওঠেনি এর আগে কোনও দিন। নাসা বলেছে, নাসা বলছে, এই গা পোড়ানো জুলাইয়ের জন্য দায়ী ইউরোপে নজির গড়ে ফেলা তাপপ্রবাহ, গোটা সুমেরু ও ইউরেশিয়ার তাপমাত্রা বৃদ্ধি আর পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি। এর আগে প্রায় একই কথা জানিয়েছিল ইউরোপের ‘কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস’।
তথ্য বলছে, জুলাইতে পৃথিবীর গড় তাপমাত্রা যা থাকা উচিত, সে তুলনায় এ বছরের জুলাই অনেক বেশি উষ্ণ। প্রশান্ত মহাসাগরে উষ্ণ জলস্রোত এল নিনোর কারণে এ বছরে তাপমাত্রা বেড়েছে সমুদ্রপৃষ্ঠের। ফলে তাপপ্রবাহ শুরু হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। ক্যালিফর্নিয়া এবং টেক্সাসে তাপপ্রবাহ চলছে। আগামী দিনে তাপমাত্রা আরও বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। ক্যালিফর্নিয়ার ডেথ ভ্যালিতে তাপমাত্রা ৫৪ ডিগ্রি সেলসিয়াস, নানা জায়গায় প্রচণ্ড দাবানল ছারখার করে দিচ্ছে সব। কানাডার কিছু জায়গাতেও দাবানল দেখা গেছে।

Related articles

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

প্রশাসনিক বৈঠকে ‘গঠনমূলক বিরোধী’র বার্তা তৃণমূলের, নবান্নে হাজির কমপক্ষ ২ ডজন বিরোধী বিধায়ক

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...

সময় নষ্ট করলেই শাস্তি! আসন্ন বিশ্বকাপে ফিফার একাধিক নয়া নিয়ম

বিশ্বকাপ শুরু হতে কয়েক দিন বাকি, আসন্ন বিশ্বকাপে(FIFA World Cup 2026) দেখা যাবে একাধিক নিয়মের বদল। ফুটবলের আইন...

হাওড়ায় ড্রেনের জলে তলিয়ে মর্মান্তিক মৃত্যু কিশোরের, উদ্ধার দেহ

ড্রেনের জলে ডুবে মৃত্যু! মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হাওড়ার (Howrah) লিলুয়ার বেলগাছিয়া ভাগাড় (Lilua Belgachia Bhagar) এলাকায়। বুধবার...