Friday, May 15, 2026

নির্দল প্রার্থীকে সমর্থনের খেসারত! ম.র্মান্তিক পরিণতি নদিয়ার বাসিন্দার  

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election) শেষ হলেও রাজ্যে লাগাতার অশান্তির চেষ্টা বিরোধীদের। এবার সেই অশান্তির বলি এক ব্যক্তি। এবার ভোট পরবর্তী অশান্তিতে উত্তপ্ত হয়ে উঠল নদিয়ার (Nadia) নাকাশিপাড়া (Nakashipara)। পুলিশ সূত্রে খবর, নির্দল প্রার্থীকে সমর্থন করায় এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। শুক্রবার রাতে নাকাশিপাড়ার বীরপুরে মর্মান্তিক ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম খবির শেখ। তিনি নদিয়ার নাকাশিপাড়ার বীরপুরের বাসিন্দা। অভিযোগ, শুক্রবার রাতে ১০-১২ জনের এক দুষ্কৃতীদল খবিরের বাড়িতে চড়াও হয়। তাঁকে টেনেহিঁচড়ে বাইরে নিয়ে আসে দুষ্কৃতীরা। পরে উঠোনে ফেলে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। আর বিষয়টি নজরে আসতেই বাড়ির লোকজনেরা চিৎকার করতে শুরু করেন। সেই চিৎকার শুনেই প্রতিবেশীরা একে একে জড়ো হতে শুরু করেন। পরে বেগতিক পরিস্থিতি বুঝে ঘটনাস্থল ছেড়ে পালায় দুষ্কৃতীরা। কিন্তু ততক্ষণে প্রায় আধমরা অবস্থা খবিরের। এরপরই তড়িঘড়ি বেথুয়াডহরি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। তবে চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি। কিছুক্ষণের মধ্যেই খবিরকে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

তবে কারা ওই ব্যক্তিকে খুন করল? এর পিছনে কী কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। কিন্তু এখনও পর্যন্ত ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তাদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

 

 

Related articles

৩ মাস কোনও যোগদান নয়: বিজেপি রাজ্য নেতৃত্বের সিদ্ধান্তে মান্যতা বনসলের

বাংলায় বিধানসভা নির্বাচনের আগে বড়োসড়ো যোগদান কর্মসূচি চালিয়েছিল বিজেপি। তবে নির্বাচন পরবর্তীতে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। একদিকে নির্বাচন পরবর্তী...

ডবল ইঞ্জিনের সরকার কর প্রত্যাহার করুক! জ্বালানির দাম বৃদ্ধির ‘জনবিরোধী’ সিদ্ধান্তের বিরোধিতায় সরব তৃণমূল

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে থেকে বলে এসেছেন যে ভোটপর্ব মিটলেই জ্বালানির দাম বাড়িয়ে দেবে কেন্দ্র। সেই...

আদানিকে ছাড় আমেরিকায়! ১৭৫-এর বদলে ১৮ মিলিয়ন ডলার ক্ষতিপূরণেই মুক্তি

মার্কিন যুক্তরাষ্ট্রে এবার সব অভিযোগ থেকে মুক্তি পাচ্ছেন ভারতীয় শিল্পপতি গৌতম আদানি ও তাঁর ভাইপো সাগর আদানি। মার্কিন...

তিলজলায় বুলডোজার দিয়ে বাড়ি ভাঙায় অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের! মিলছে না পুনর্বাসনও

তিলজলা (Tiljola Fire Incident) কাণ্ডে বুলডোজার দিয়ে বাড়ি ভাঙা কাণ্ডে স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের (Kolkata High Court)। তিলজলায়...