Thursday, May 14, 2026

লোকসভায় পেশ ‘বিতর্কিত’ ডিজিটাল ব্যক্তিগত তথ্য সুরক্ষা বিল! বিবেচনার দাবিতে সরব বিরোধীরা

Date:

Share post:

বৃহস্পতিবার লোকসভায় (Loksabha) পেশ হল বহু বিতর্কিত ডিজিটাল ব্যক্তিগত তথ্য সুরক্ষা বিল (Data Protection Bill)। তবে এদিন এই বিল নিয়ে বিস্তারিত কোনও আলোচনা করা হয়নি। বিরোধী সাংসদদের তীব্র বিরোধিতার মধ্যে বৃহস্পতিবার লোকসভায় এই বিল পেশ করেন কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)। তবে বিরোধীদের দাবি, এই বিল নাগরিকদের গোপনীয়তার মৌলিক অধিকার লঙ্ঘন করেছে। আর সেকারণেই বিলটি বিবেচনার জন্য সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানোর দাবি জানানো হয়।

বিরোধীদের তরফে আরও অভিযোগ, আচমকা তথ্য সুরক্ষা বিলটিকে গায়ের জোরে অর্থ বিলের আওতাভুক্ত করা হয়েছে। এরপরই এদিন একযোগে বিলটির বিরোধিতায় সরব হয় তৃণমূল কংগ্রেস, কংগ্রেস, ডিএমকে সহ ইন্ডিয়া জোটভুক্ত দলগুলি। যদিও অশ্বিনী বৈষ্ণব লোকসভায় বলেন, বিলটিকে অর্থবিল হিসেবে পেশ করা হয়নি। অন্যদিকে, বিরোধীদের তরফে পুত্তুস্বামী মামলার প্রসঙ্গ তুলে বিলটিকে সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানোর দাবি জানান।

বিরোধীদের দাবি, বিলটি পাস করার আগে বিস্তারিত আলোচনার প্রয়োজন কারণ, এর সঙ্গে গোপনীয়তার মৌলিক অধিকার যুক্ত রয়েছে। লোকসভায় বিলটি পেশ করার পরেই এর তীব্র বিরোধিতা করেন তৃণমূল সাংসদ সৌগত রায়, কংগ্রেস সাংসদ মণীশ তিওয়ারি ও মিম সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি। তাঁদের অভিযোগ, এই বিলটি সংবিধানে বর্ণিত ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অধিকারের মৌলিক ধারণাকে লঙ্ঘন করছে। তাঁদের আরও অভিযোগ, গত বছর তথ্য সুরক্ষার উপর একটি বিল তুলে নিয়েছে সরকার আর নতুন বিলটি আরও খতিয়ে দেখা দরকার।

তৃণমূল সাংসদ সৌগত রায় (Saugata Roy) জানান, “সংসদীয় স্থায়ী কমিটিতে যে বিল পাঠানো হয়েছিল, তার থেকে এই বিল অনেক আলাদা। এই বিলে অনেক পরিবর্তন করা হয়েছে।” কংগ্রেস সাংসদ গৌরব গগৈ এবং তৃণমূল সাংসদ সৌগত রায় বিলটিকে সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানোর দাবি জানান। কংগ্রেসের মণীশ তিওয়ারি বলেন, বিলটি নিয়ে যৌথ সংসদীয় কমিটির রিপোর্ট আসার পর পুনরায় সেই বিলটি সভায় পেশ করা হয়। সেই বিলকে কখনই অর্থ বিল হিসেবে পেশ করা যায় না। গোপনীয়তার মৌলিক অধিকার খর্ব করায় বিলটি পুনরায় বিস্তারিত আলোচনা করার প্রয়োজন বলে জানান মণীশ তিওয়ারি। বিলটির বিরোধিতায় সরব হন কংগ্রেসের অধীর চৌধুরীও। অন্যদিকে, বিলটি নিয়ে ভোটাভুটির দাবি জানান আসাউদ্দিন ওয়াইসি।

 

 

 

Related articles

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...