Thursday, May 21, 2026

মৃ*ত্যুর আগে কাকে ভয়েস রেকর্ড পাঠিয়ে ছিলেন নীতিন? বাড়ছে রহ*স্য

Date:

Share post:

ক্রমশ জটিল হচ্ছে জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্প নির্দেশক নীতিন দেশাইয়ের (Ninin Desai) মৃত্যু রহস্য। সত্যি কি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনও কারণ আছে তাই তদন্ত করে দেখছেন পুলিশ। নিজের তৈরি এন ডি স্টুডিও (ND Studio) থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধারের পর প্রাথমিকভাবে অনেক প্রশ্ন উঁকি দিয়েছিল। তদন্তকারীদের অনুমান আর্থিক সমস্যায় জর্জরিত হয়েই আত্মহননের পথ বেছে নেন নীতিন। এবার জানা গেল মৃত্যুর আগে নাকি ১১টি ভয়েস রেকর্ড পাঠান শিল্প নির্দেশক। তাঁর সেই ফোন ফরেন্সিকে পাঠানো হয়েছে।

বুধবার বলিউডের জনপ্রিয় আর্ট ডিরেক্টর (Art Director) নীতিন দেশাইয়ের (Nitin Desai) আত্মহত্যার ঘটনায় শোকাহত বলিউড। ব্যবসার পাশাপাশি আরও নানা সম্ভবময় আশঙ্কাও তদন্ত করছে পুলিশ। সেই তদন্ত থেকে পাওয়া যায় নয়া তথ্য। নতুন রিপোর্টে জানা যায় ভোর ৪টের সময় আত্মহত্যার আগে একটি সুইসাইড মেসেজ রেকর্ড করেছিলেন তিনি। সেই মেসেজে চার ব্যক্তির নাম উল্লেখ করেছেন যাঁদের কারণেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন শিল্প নির্দেশক। ইতিমধ্যেই পুলিশ স্টুডিয়োর কর্মচারী ও নিরাপত্তারক্ষীদের জবানবন্দি রেকর্ড করেছেন। ঘটনাস্থল থেকে বেশ কিছু বৈদ্যুতিন যন্ত্রপাতি ও ফোন উদ্ধার করা হয়েছে, যা বাজেয়াপ্ত করেছে পুলিশ। এই ভয়েস রেকর্ড থেকে স্পষ্ট যে মানসিক ভাবে বিপর্যস্ত ছিলেন নীতিন। যদিও ফরেন্সিক রিপোর্ট থেকে এখনই কারও নাম সামনে আনছে না পুলিশ।

 

 

 

 

Related articles

কলকাতায় NIA-এর জালে পাক গুপ্তচর জাফর!

খাস কলকাতায় (Kolkata) বসে পাকিস্তানের (Pakistan) গুপ্তচরবৃত্তির অভিযোগে এক ব্যবসায়ীকে গ্রেফতার করল NIA। ধৃতের নাম জাফর রিয়াজ, সে...

নাম বিড়ম্বনায় বিধ্বস্ত ফ্ল্যাট মালিক অভিষেক, প্রমাণসহ সমালোচকদের জবাব সায়নীর

সন্দীপ সুর : দেবস্মিত মুখোপাধ্যায় নামই মানুষের মূল পরিচয়, নাম দিয়েই তাঁকে যায় চেনা। কিন্তু সেই নামই এখন চরম...

৩১ জুলাই পর্যন্ত অভিষেককে শর্তসাপেক্ষে রক্ষাকবচ হাই কোর্টের

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে আগামী ৩১ জুলাই পর্যন্ত কোনও কড়া পদক্ষেপ...

‘আধ্যাত্বিক’ শুভেন্দু! সমাজমাধ্যমে বেলুড় মঠ দর্শনের ভিডিও পোস্ট মুখ্যমন্ত্রীর

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর থেকেই স্বামী বিবেকানন্দের বাণী পাথেয় করে আগামীর কর্মদ্যোগে সামিল হওয়ার কথা শোনা...