Saturday, March 14, 2026

গতি কেড়ে নিল প্রা.ণ, জাতীয় মোটরবাইক রেসিং চ্যাম্পিয়নশিপে মৃ.ত্যু কিশোরের

Date:

Share post:

গতি কেড়ে নিল প্রাণ। যে গতিকে ভালোবেসে জীবন যুদ্ধে বড় হতে চেয়েছিল ছোট্ট ১৩ বছরের কোপারাম শ্রেয়স হরিশ। সেই শ্রেয়স-এরই প্রাণ গেল গতিতে। জাতীয় মোটরসাইকেল রেসিং চ্যাম্পিয়নশিপে দুর্ঘটনায় মৃত্যু হল ১৩ বছরের শ্রেয়সের। জানা গিয়েছে, চেন্নাইয়ের একটি বাইক রেসিং প্রতিযোগিতায় অংশ নিয়েছিল শ্রেয়স। সেখানেই দুর্ঘটনার কবলে পড়ে শ্রেয়স। এই ঘটনায় শোকের ছায়া।

জানা গিয়েছে, মাদ্রাজ ইন্টারন্যাশনাল সার্কিটে অনুষ্ঠিত হয়েছিল জাতীয় মোটরসাইকেল রেসিং প্রতিযোগিতার। সেখানেই রুকি বিভাগে অংশ নেয় শ্রেয়স। কিন্তু প্রথম পর্বে কোনও সমস্যা না হলেও শ্রেয়সের বাইক বিপদের মুখোমুখি হয় খানিক্ষণ বাদে। প্রথম ল্যাপে একটি বাঁক নেওয়ার সময় হরিশের বাইকটি পিছলে যায়। বাইক থেকে ছিটকে পড়ে যায় শ্রেয়স। তার মাথার হেলমেট খুলে যায়। তার একটু পিছনে থাকা প্রতিযোগী বাইকের গতি নিয়ন্ত্রণ করতে পারেনি। তার বাইকের চাকা শ্রেয়সের মাথার উপর দিয়ে চলে যায়। সঙ্গে সঙ্গে প্রতিযোগিতা থামিয়ে দেওয়া হয়। শ্রেয়সকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রেসিং ট্র্যাক থেকেই বিশেষ অ্যাম্বুল্যান্সে করে শ্রেয়সকে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে পৌঁছনোর পর চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। সে সময় সঙ্গে ছিলেন শ্রেয়সের বাবাও।

এই ঘটনার পর সংগঠনের সভাপতি অজিত থমাস বলেন, “অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা। আমরা একজন কিশোর প্রতিভাবান বাইক রেসারকে হারালাম। আমরা ভাবতেই পারছি না শ্রেয়স নেই। সম্প্রতি কয়েকটা প্রতিযোগিতায় নিজের প্রতিভার পরিচয় দিয়েছিল শ্রেয়স। ওর পরিবারের জন্য বড় ক্ষতি। বাইক রেসিংয়ের জন্যও বড় ক্ষতি হয়ে গেল।

আরও পড়ুন:আজ দ্বিতীয় টি-২০ ম‍্যাচ, সমতা ফেরাতে মরিয়া টিম ইন্ডিয়া

 

 

 

spot_img

Related articles

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...