Thursday, May 14, 2026

নওশাদ আটকে রেখেছে সার্টিফিকেট অভিযোগ তুলে ভাঙড়ের নির্দল প্রার্থীর তৃণমূলে যোগ

Date:

Share post:

ভাঙড়ে ফের ভাঙন আইএসএফে। নওশাদ সিদ্দিকির সমর্থনে ভোটে জিতলেও আবার শিবির ত্যাগ করে শাসক দল তৃণমূলের হাত ধরলেন জয়ী নির্দল প্রার্থী। নেতা শওকত মোল্লার হাত থেকে তুলে নিলেন ঘাসফুল শিবিরের পতাকা।ভাঙড়ের চালতাবেরিয়া অঞ্চলের নির্দল প্রার্থী সাদিকুল মোল্লা এখন থেকে তৃণমূলের সদস্য। শাসক দলে যোগদানের পরই সাদিকুল সদর্পে বললেন, “তৃণমূলের নীতি ভালো”।

কে এই সাদিকুল মোল্লা? ভোটে জেতার পরপরই তাঁর অভিযোগ ছিল, আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি তার সার্টিফিকেট নিয়ে রেখে দিয়েছেন। সেই সাদিকুল এবার তৃণমূলে যোগ দিলেন। সাদিকুল মোল্লা বলেন, “আইএসএফের সমর্থনে জিতেছিলাম। তারপর টিএমসিতে যোগ দিয়েছি। কারণ, এই দলের নীতি আদর্শ ভালো। আগে আমি টিএমসিতেই ছিলাম। পরে নির্দলের টিকিটে ভোটে দাঁড়িয়ে ছিলাম। এখন আবার পুরনো দলেই ফিরে এলাম। দল বদলের জন্য কোনও চাপ দেওয়া হয়নি। থানায় অভিযোগ করেছি যাতে আমার সার্টিফিকেট ফিরে পাওয়া যায়।”

তৃণমূলে যোগদান প্রসঙ্গে সওকত মোল্লা সাদিকুল মোল্লাকে দেখিয়ে বলেন, “এই যে ভাইকে দেখছেন তাঁর জয়ের সার্টিফিকেটটি নিয়ে রেখে দিয়েছেন নওশাদ সিদ্দিকি। উনি গতকাল থানায় গিয়ে অভিযোগ করেছেন। আমি বলব নওশাদবাবুরা তো অনেক তাবিজ দেন। ওই সার্টিফিকেটটা নিয়ে তাবিজ দিন। ওটার দরকার নেই। আগামী ৯ তারিখে উনি শপথ নেবেন। সাদিকুল যোগ দেওয়ার ফলে তৃণমূলের চালতাবেড়িয়া অঞ্চলে সদস্য সংখ্যা হল ১৯।

আরও পড়ুন:কিছুটা শান্ত মণিপুর! সাত ঘণ্টার জন্য ইম্ফলের পশ্চিমে শিথিল কার্ফু

 

 

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...