Thursday, May 28, 2026

সাতসকালে রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে কালো ধোঁয়া! ছড়াল আ.গুন আতঙ্ক

Date:

Share post:

সাতসকালে রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে আগুন আতঙ্কে উত্তেজনা ছড়াল । কালো ধোঁয়ায় ঢাকল স্টেশন চত্বর। বুধবার সকাল সাড়ে সাতটা নাগাদ এই ঘটনা ঘটে। মেট্রো কর্তৃপক্ষ সূত্রের খবর, মেট্রো স্টেশনের উপরের রিসার্ভেশন অফিসের উপরে থাকা কুলিং টাওয়ারে আগুন লেগে যায়। তার থেকেই চারদিকে কালো ধোঁয়ায় ভরে যায়।ঘটনার খবর পেতেই পৌঁছন দমকল কর্মীরা। ট্রেন চলাচল আপাতত স্বাভাবিক।


আরও পড়ুনঃট্রেন চালাচ্ছে দুই ম.দ্যপ! নামিয়ে দেওয়া হল চালকদের, চাঞ্চল্য হাওড়া-জয়নগর প্যাসেঞ্জারে

মেট্রো স্টেশনে আগুন লাগার খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। দেড় ঘণ্টার চেষ্টায় প্রায় সাড়ে আটটা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। দোতলার যেখানে আগুন লেগেছিল, তার উৎসস্থলে পৌঁছতে পেরেছেন দমকল কর্মীরা। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র থেকে আগুন লেগেছে। পরে সেই ধোঁয়া মেট্রো সুড়ঙ্গপথে ছড়িয়ে যায়। আগুন যাতে নিয়ন্ত্রণের বাইরে না চলে যায়, তার জন্য অফিসের জানলা ভাঙা হয়েছে। সকাল আটটায় রিজার্ভেশন অফিস খোলার কথা। কিন্তু তার আগেই আগুন লেগে যায়। আগুন লাগার সময় অফিসের ভিতর কেউ ছিল না। তবে আগুন লাগার ফলে অফিসের ভিতরের শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, রিজার্ভেশন অফিসের কুলিং টাওয়ারে আগুন লেগেছে। তিনি বলেন, ‘‘এখানে যাত্রীরা সকলে সুরক্ষিত। যাত্রী পরিষেবার সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।রিজার্ভশন অফিসের উপরে থাকা কুলিং টাওয়ার থেকে আগুন লেগেছে। সেই ধোঁয়া মেট্রো স্টেশন চত্বরে দেখা যায়। যাত্রীদের অনুরোধ করছি তাঁরা যেন আতঙ্কিত না হন।’’

 

 

 

Related articles

মন সম্মতি দিচ্ছে না! দলনেত্রীকে চিঠি দিয়ে তৃণমূলের জাতীয় মুখপাত্রের পদ ছাড়লেন শান্তনু

কাকলি ঘোষদস্তিদার, সুশান্ত ঘোষ (Sushanta Ghosh), অরূপ চক্রবর্তীর (Arup Chakrabotry) পরে তালিকা দীর্ঘ হচ্ছে। “আমার মন আর কোনও...

আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠান কলকাতায়! ২১ জুন তিলোত্তমায় প্রধানমন্ত্রী

ছাব্বিশের নির্বাচনে রাজ্যে ক্ষমতার পালাবদল হতেই এবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বড় কর্মসূচি পশ্চিমবঙ্গে। আগামী ২১ জুন (রবিবার)...

বাদুড়িয়ার পুরপ্রধানের পাটখেত থেকে উদ্ধার মোট ২.২৪ কোটি! রাতভর গণনা শেষে জানালো পুলিশ

বাদুড়িয়ায় পাটখেতের মাটি খুঁড়ে উদ্ধার প্রায় ২ কোটির বেশি নগদ! বুধবার সন্ধ্যা থেকে শুরু হয় গণনা। রাতভর একাধিকবার...

আনফলো জল্পনার মধ্যেই মেলোনির ফলো তালিকায় মোদি

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Indian Prime Minister Narendra Modi) ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি (Italian Prime Minister Giorgia Meloni)...