Sunday, May 10, 2026

কন্যাশ্রী দিবস উদযাপন করল বাগবাজার ওমেনস্ কলেজের ছাত্রীরা

Date:

Share post:

বুধবার কলেজে কন্যাশ্রী দিবস পালন করল ওমেনস্ কলেজ ক্যালকাটা-র ছাত্রীরা। উদ্যোগে কলেজের খাদ্য ও পুষ্টি, ফলিত মনোবিজ্ঞান, ভূগোল, সাংবাদিকতা এবং গণ জ্ঞাপন বিভাগের স্নাতকোত্তর বিভাগের ছাত্রীরা।

এদিনের অনুষ্ঠানের সূচনা করেন কলেজের অধ্যক্ষা ড. অনুপমা চৌধুরী। কন্যাশ্রী প্রকল্প সম্বন্ধে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেন তিনি। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপিকা ডা. সায়ন্তনী ভট্টাচার্য, অধ্যাপিকা ডা. দেবারতি দত্ত, অধ্যাপক ডা. ফাল্গুনী দে এবং অধ্যাপক অধ্যাপক বিশ্বজিৎ দাস।

‘কন্যাশ্রী দিবস’ কে মাথায় রেখে কলেজের বিভিন্ন বিভাগের ছাত্রীদের মধ্যে স্লোগান-পোস্টার প্রতিযোগিতা হয়। তাদের মধ্যে “আমি কন্যাশ্রী কন্যা, শিক্ষা মঞ্চে সম্পূর্ণা”, এটিই শ্রেষ্ঠ স্লোগান হিসেবে বিবেচিত হয়।এছাড়াও নিউট্রিশন, ফলিতমনবিদ্যা ও ভূগোলের বিভাগের ছাত্রীরা পোস্টার উপস্থাপনা করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে। এর বিষয় ছিল- স্বাস্থ্য, পুষ্টি এবং পরিবেশ।

প্রসঙ্গত, ২০১৩ সালে পথ চলা শুরু করে রাজ্য সরকারের তৈরি কন্যাশ্রী প্রকল্পের। যার মাধ্যমে পশ্চিমবঙ্গের যে কোনও জেলায় আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মেয়েদের নগদ সহায়তা দেওয়া হয়। আর্থিক সমস্যার কারণে অনেক মেয়েরাই পড়াশোনা করতে পারে না। ফলে দেখা যায়, অনেক কম বয়সেই এই মেয়েদের বিয়ে দিচ্ছেন পরিবারের সদস্যরা। এই সকল মেয়েদের কথা ভেবেই ২০১৩ সালে কন্যাশ্রী প্রকল্পের রূপায়ণ করে পশ্চিমবঙ্গ সরকার। এই প্রকল্পের আওতায় অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের বার্ষিক ১ হাজার টাকা বৃত্তি দেওয়া হয়। ছাত্রীর বয়স ১৮ হলে, তখন এককালীন ২৫ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হয়।

আরও পড়ুন- হকিতে পাকিস্তানকে চার গোলে দুরমুশ করে শেষ চারে ভারত

Related articles

ভারতীয় সেনার শক্তি বৃদ্ধি, সফল অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা

সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি অগ্নি-৫ ক্ষেপণাস্ত্র পরীক্ষা (India tests Agni-5 missile) সফল হয়েছে, জানিয়ে দিল কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক।...

দিন পাঁচেকের টানাপোড়েন-বৈঠকের ইতি, আজ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন বিজয় 

তামিলনাড়ুতে রাজনৈতিক পালাবদল ঘটেছে। মাত্র দু বছর আগে তৈরি হওয়া দল টিভিকে (TVK) মন জিতেছে জনতার আর তার...

প্রকাশ্যে ওএমআর শিট! শিক্ষক নিয়োগ মামলায় বড় পদক্ষেপ কমিশনের 

অবশেষে ২০১৬ সালের শিক্ষক নিয়োগ পরীক্ষার ওএমআর শিট (OMR) জনসমক্ষে আনল স্কুল সার্ভিস কমিশন (SSC)। শনিবার কমিশনের অফিশিয়াল...

কবিগুরুর চরণে প্রণাম, শ্যামাপ্রসাদের বাসভবনে শ্রদ্ধা; প্রথম দিনেই আবেগে-কর্তব্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু 

শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অগণিত মানুষের উপস্থিতিতে বাংলার নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। দায়িত্বভার গ্রহণ করার...