Saturday, June 13, 2026

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত, সেমিফাইনালে জাপানকে হারাল ৫-০ গোলে

Date:

Share post:

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পৌঁছে গেল ভারতীয় হকি দল। এদিন সেমিফাইনালে তারা ৫-০ গোলে হারাল জাপানকে। টিম ইন্ডিয়ার হয়ে গোল গুলি করেন, আকাশদীপ সিং, হরমনপ্রীত সিং, মনদীপ সিং, সুমিত এবং শেলভাম কার্থি। শনিবার ফাইনালে ভারতের প্রতিপক্ষ মালয়েশিয়া। এই জয়ের পাশাপাশি এদিন নজির গড়েন পি আর শ্রীজেশ। আন্তর্জাতিক হকিতে ৩০০তম ম্যাচ খেললেন তিনি। খেলা শুরুর আগে পি আর শ্রীজেশকে সংবর্ধনা জানায় হকি ইন্ডিয়া।

ম‍্যাচে এদিন প্রথম থেকেই দাপট দেখায় ভারতীয় হকি দল। প্রথম কোয়ার্টার গোলশূন‍্য ভাবে শেষ হলেও, দ্বিতীয় কোয়ার্টার থেকে গোলের মুখ খুলতে থাকে টিম ইন্ডিয়া। ১৯ মিনিটে ভারতের হয়ে প্রথম গোলটি করেন আকাশদীপ সিং। হার্দিক ও সুমিত মিলিতভাবে আক্রমণ করেন। হার্দিক গোলের দিকে শট নেন। বল রিবাউন্ড হয়ে এল আকাশদীপের কাছে। গোল করেন তিনি। ম‍্যাচের ২৩ মিনিটে ২-০ গোলে ভারতকে এগিয়ে দেন ভারত অধিনায়ক হরমনপ্রীত সিং। হাফ টাইমের এক মিনিট আগে তৃতীয় গোল পায় ভারত। ৩০ মিনিটে ভারতকে ৩-০ এগিয়ে দেন মনদীপ সিং। মাঝ মাঠ থেকে বল নিয়ে জাপানের ‘ডি’-এ ঢুকে পড়েন মনপ্রীত। জাপানের একাধিক খেলোয়াড় তাঁকে আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হন। গোলের সামনে দাঁড়িয়ে থাকা মনদীপকে লক্ষ্য করে শট নেন মনপ্রীত। আর সেই সুযোগ একবারেই নষ্ট করেননি তিনি।

এরপর ভারতের চতুর্থ গোলটি আসে ম‍্যাচের ৩৯ মিনিটে। ভারতের হয়ে ৪-০ করেন সুমিত। ডানদিক থেকে ফের আক্রমণ মনপ্রীতের। জাপানের দুই ডিফেন্ডারকে কাটিয়ে পাস বাড়ান সুমিতের উদ্দেশে। যিনি ওভারল্যাপ করছিলেন। সেই পাস ধরে গোল করেন সুমিত। এরপর ৫১ মিনিটে পঞ্চম গোল করে জাপানের কফিনে শেষ পেরেক পুঁতে দেন শেলভাম কার্থি।

আরও পড়ুন:মাঠে বসে ডার্বি দেখতে পারেন অরিজিৎ, বড় ম‍্যাচে নিষিদ্ধ টিফো, ব্যানার

 

 

 

Related articles

তৃণমূলের সংসদীয় দলে ভাঙন ধরানোর কারিগর! চিনে নিন এই রমেশকে

তৃণমূলে বিদ্রোহের পিছনে রয়েছেন অন্ধ্রপ্রদেশের বিজেপি সাংসদ সিএম রমেশ। ব্যক্তিগত সম্পর্ক এবং কেন্দ্রের সমর্থনের প্রতিশ্রুতি কাজে লাগিয়ে তিনি...

অসমের জোড়হাটে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার বিমান! চলছে উদ্ধার কাজ

ফের দুর্ঘটনার শিকার বায়ুসেনার বিমান (IAF flight) ! এবার অসমের (Assam) জোড়হাটে ভারতীয় বায়ুসেনার AN-32 জেট ভেঙে পড়ল...

অভিষেকের বাড়িতে তল্লাশি অভিযান ‘রাজনৈতিক প্রতিহিংসা’, বিজেপিকে বেনজির আক্রমণ সাগরিকার 

মধ্যরাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে পৌঁছে গেল পুলিশ, তালা ভেঙে ভেতরে ঢুকে পুরো বাড়ির তল্লাশির নির্যাস কী?...

নেইমারকে ছাড়া বিশ্বকাপের প্রথম ম্যাচে কীভাবে দল সাজাচ্ছে ব্রাজিল 

ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতায় (Fifa Football WC) শনিবার মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিরুদ্ধে মাঠে নামবেন সেলেকাওরা (Brazil versus Morocco)। প্রথম...