Wednesday, June 24, 2026

বজবজে জোড়া খু.নের ঘটনায় গ্রেফ.তার এক!

Date:

Share post:

গলার নলি কাটা অবস্থায় বজবজে (Budgebudge) দুই ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে শুক্রবার রাত থেকেই চাঞ্চল্য ছড়ায়। পরিবার সূত্রে খবর অভিন্ন হৃদয় দুই বন্ধু মাধব পুরকাইত ও গণেশ নস্কর (Madhab Purokait and Ganesh Naskar) প্রতিদিন রাতেই খাওয়া দাওয়ার পর পান খেতে বেরোতেন। কিন্তু অন্যান্য দিনের মতো গতকাল রাতে আর বাড়ি ফেরেননি। উদ্বিগ্ন পরিবার খোঁজাখুঁজি শুরু করতেই রাস্তার ধারে ধারালো অস্ত্র হাতে কিছু লোকজনকে দেখা যায়। এরপরই রক্তাক্ত দুই ব্যক্তির দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি পুরনো শত্রুতা জেরেই এই খুন করা হয়েছে। ইতিমধ্যেই অভিযুক্ত অসীম বৈদ্যকে(Ashim Vaidya) গ্রেফতার করেছে পুলিশ (Budgebudge police)।

শুক্রবার রাতে দক্ষিণ ২৪ পরগনার বজবজ পুরসভা এলাকার ৭ নম্বর ওয়ার্ডের শীতলা সঙ্ঘ ক্লাবের কাছে এই জোড়া খুনের ঘটনা ঘটেছে । দুজনই বজবজ ১ নম্বর ব্লকের নিশ্চিন্তপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা। মাধব পুরকাইতের পরিবারের লোকেরা বলছেন, জমি বিক্রি নিয়ে অসীমের সঙ্গে বিবাদ চলছিল।জমি কেনা বেচার কাজ করতেন মাধব। সেই কাজ ছেড়ে বেরিয়ে আসাতেই নাকি তৈরি হয় শত্রুতা। অভিযোগের ভিত্তিতে তদন্ত চালাচ্ছে বজবজ থানার পুলিশ। ইতিমধ্যে মূল অভিযুক্ত গ্রেফতার করা হয়েছে।

 

 

 

 

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...