Sunday, May 10, 2026

হকার-বি.রোধী নির্দেশিকা জারি পূর্ব রেলের! প্র.তিবাদে সরব তৃণমূল

Date:

Share post:

রেলযাত্রীদের খাবার বিক্রি করে হকারদের সংসার চলে। কিন্তু বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আগেই হকার-বিরোধী নির্দেশিকা জারি করল অমানবিক পূর্ব রেল। দিল্লি থেকে জারি হওয়া তিন মাস আগের এই নির্দেশিকা চালু হলে হাজার হাজার হকার কর্মহীন হয়ে পড়বেন। ঘরে উনুন জ্বলবে না।

জানা গিয়েছে, অমৃত ভারত প্রকল্পে দেশের ৩৭ স্টেশনের মধ্যে রামপুরহাট স্টেশনের উদ্বোধন হয় ৬ অগাস্ট। তাকে ছুতো করেই ২ অগাস্ট থেকে হকারদের ঠেলাগাড়িগুলি তুলে দেওয়া হয়। গরিব বিক্রেতাদের বলা হয়, উদ্বোধন শেষ হলেই বসতে দেওয়া হবে। কিন্তু ১০ অগাস্ট ফের বসতে গেলে ৪ ঠেলাগাড়ির হকারকে তুলে নিয়ে যায় আরপিএফ। চারজনের দুজন মুড়ি-চপ বিক্রেতা এবং দুজন পরোটা বিক্রেতা। মুড়িবিক্রেতা মায়া মণ্ডল এবং পরোটা বিক্রেতা আবু শেখ জানান, মানুষের বিক্ষোভের ভয়ে চারটের সময় আমাদের ছেড়ে দেওয়া হলেও কেস দেওয়া হয়েছে। আমরা তো চোরডাকাত নই। রেল আমাদের পেটে লাথি মারতে চাইছে। তিন মাস আগে জারি করা নির্দেশিকা কার্যকর করতে শুরু করেছে।’ ওই নির্দেশিকায় উল্লেখ আছে, অবৈধ হকারদের জন্যত ড্রাগ পাচার রোখা যাচ্ছে না। যাত্রীদের অসুবিধা হচ্ছে। তাই সিসিটিভি বসানো হবে স্টেশন চত্বরে। ব্যরবহার করা হবে মুখাবয়ব সনাক্তকরণ প্রযুক্তি। যাতে একবার সতর্কীকরণের পরই হকারদের চিহ্নিত করে শাস্তিমূলক ব্যরবস্থা নিতে পারে রেল। এছাড়াও প্রচার ও রেলওয়ে ডিসপ্লে নেটওয়ার্কের মাধ্যিমে হকারদের স্টেশনে প্রবেশ নিষিদ্ধ করতে চাইছে রেলওয়ে।

পুনর্বাসন না দিয়ে এভাবে হকার উচ্ছেদের বিরুদ্ধে প্রথম থেকেই সরব তৃণমূল। এ ব্যাপারে আইএনটিটিউসি জেলা সভাপতি ত্রিদিব ভট্টাচার্য বলেন, ‘রেলের সর্বত্র ঢালাও বেসরকারীকরণ করছে। অথচ গরিব হকারদের পেটে ওরা লাথি মারছে। রাজ্য নেতৃত্বের সঙ্গে আলোচনা করে আন্দোলনে নামব। গরিবের পাশে আছে আমাদের সরকার”।

আরও পড়ুন- নিশ্চিহ্ন বিরোধীরা, আলিপুরদুয়ারে জেলা পরিষদ গঠন করছে শাসকদল

Related articles

কবিগুরুর চরণে প্রণাম, শ্যামাপ্রসাদের বাসভবনে শ্রদ্ধা; প্রথম দিনেই আবেগে-কর্তব্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু 

শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অগণিত মানুষের উপস্থিতিতে বাংলার নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। দায়িত্বভার গ্রহণ করার...

অভিজ্ঞতায় আস্থা, নেতৃত্বে নারী শক্তি! বিধানসভায় বিরোধী দলনেতা শোভনদেব, ডেপুটি অসীমা-নয়না

বিধানসভায় প্রধান বিরোধী শক্তি হিসেবে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে বড়সড় সাংগঠনিক রদবদল ঘটাল তৃণমূল কংগ্রেস। অভিজ্ঞতার ওপর...

শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া! ড্র করে লিগ টেবিলের দু’নম্বরেই বাগান 

মোহনবাগান    ১          এফসি গোয়া  ১ (ম্যাকলারেন)                 (রনি) ম্যাচটা জিতলে শীর্ষে উঠে আসার সুযোগ ছিল। কিন্তু জেমি ম্যাকলারেনের গোলে এগিয়ে গিয়েও...

কলকাতায় আমির খানের ‘সিক্রেট’ ভিজিট 

রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আলাদাই আমেজ গোটা শহরে, ওদিকে বাংলার রাজনৈতিক ইতিহাসের পালাবদল। এর মাঝেই কলকাতায় পা রাখলেন বলিউডের...