Thursday, May 14, 2026

ছাত্রমৃ.ত্যুর জের! জোড়া শোকজে মুখ পু.ড়ল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের

Date:

Share post:

বিশ্ববিদ্যালয়ের (University) পর এবার যাদবপুরের রেজিস্ট্রারকে (Registrar) শোকজ (Show cause) করল জাতীয় মানবাধিকার কমিশন (NHRC)। পড়ুয়া মৃত্যুর ঘটনায় আগেই বিশ্ববিদ্যালয়কে শোকজ নোটিশ পাঠিয়েছিল শিশু সুরক্ষা কমিশন (Child Protection Committee)। আর সেই পথে হেঁটেই এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে শোকজ করল জাতীয় মানবাধিকার কমিশন। মানবাধিকার কমিশনের নোটিশে লেখা হয়েছে, সংবাদমাধ্যম থেকে পাওয়া তথ্যে উঠে আসছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাজ এবং দায়িত্বে অবহেলার কথা। পাশাপাশি র‍্যাগিংয়ের আতঙ্কে মৃত্যু হয়েছে তরুণ পড়ুয়ার। আর সংবাদমাধ্যমের ফুটেজেই মানবাধিকার যে লঙ্ঘিত হয়েছে তা প্রমাণিত হয়েছে।

পাশাপাশি যাদবপুরকাণ্ডে রাজ্যের মুখ্যসচিবের কাছ থেকে আগামী চার সপ্তাহের মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। এছাড়া রিপোর্টে ইউজিসি-র নির্দেশ অনুযায়ী র‍্যাগিং প্রতিরোধে পর্যাপ্ত পদক্ষেপ গ্রহণ সহ রাজ্য জুড়ে ছাত্র সম্প্রদায় এবং শিক্ষক সমিতিগুলির মধ্যে র‍্যাগিং সম্পর্কে সচেতনতামূলক প্রচারের জন্য রাজ্য কী কী ব্যবস্থা নিয়েছে তারও উল্লেখ থাকতে হবে ওই রিপোর্টে। এছাড়া আগামীতে কী পদক্ষেপ নেওয়া হবে তাও রিপোর্টে উল্লেখ করতে হবে। অন্যদিকে, সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক অবিলম্বে সমস্যা দূর করতে গৃহীত পদক্ষেপ নিয়ে বিস্তারিত জানাতে বলা হয়েছে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকেও।

তবে শুধু জাতীয় মানবাধিকার কমিশনই নয়, যাদবপুরকাণ্ডে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে র‍্যাগিং সংক্রান্ত নির্দেশাবলি অমান্য করার কারণ যথাযথভাবে দেখাতে বলেছে পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা কমিশনও। সোমবারই বিশ্ববিদ্যালয়কে শোকজ করে বিবৃতি জারি করেছে কমিশন।

 

 

 

Related articles

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...

পরীক্ষা বাতিল থেকে পদোন্নতি, সুবোধ কুমার সিংকে ঘিরে নতুন বিতর্ক

২০২৬ সালের মে মাসে আবারও নিট ইউজি পরীক্ষা (NEET UG Exam) ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্নপত্র ফাঁস,...