Wednesday, June 3, 2026

প্রাথমিক নিয়োগ নিয়ে খারিজ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ

Date:

Share post:

প্রাথমিক নিয়োগে চাঞ্চল্যকর রায় কলকাতা হাইকোর্টের। খারিজ করা হল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ। ২০২২ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ  প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না উচ্চ প্রাথমিকের পার্শ্ব শিক্ষকরা। নির্দেশ বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চের। ২০২২ সালের ২১ নভেম্বর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ২০২২ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগে উচ্চ মাধ্যমিকের পার্শ্ব শিক্ষকদের অংশগ্রহণে ছাড় দেন। এরপরে প্রাথমিক শিক্ষক চাকরিপ্রার্থীদের অনেকে হাইকোর্টের দ্বারস্থ হন। বুধবার এই মামলার শুনানিতেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ করা হল।জানিয়ে দেওয়া হল, প্রাথমিকে নিয়োগে অংশগ্রহণ করতে পারবেন না উচ্চ মাধ্যমিকের পার্শ্বশিক্ষকরা।

এদিনের রায়ে ডিভিশন বেঞ্চ আরও জানিয়েছে, প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক এই দুটি স্তরে শিক্ষাগত পরিকাঠামোয় যথেষ্ট ফারাক রয়েছে। সে কারণেই উচ্চ প্রাথমিকের পার্শ্ব শিক্ষকরা প্রাথমিক স্তরে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণে যোগ্য নয়।

উল্লেখ্য, দিন কয়েক আগেই প্রাথমিক স্তরে কোন প্রশিক্ষণপ্রাপ্তরা অংশগ্রহণ করতে পারবে তা নিয়ে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে, বিএড প্রশিক্ষিতরা প্রাথমিক স্তরে শিক্ষাদানের ক্ষেত্রে অংশগ্রহণ করতে পারবে না। শুধুমাত্র ডি এল এড প্রশিক্ষিতরাই প্রাথমিক স্তরে পড়ানোর যোগ্য। সেই রায়ের সঙ্গে সামঞ্জস্য রেখেই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এদিনের রায় বলে মনে করছেন আইনজীবীদের একাংশ।

 

 

 

 

 

Related articles

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

নবান্নে প্রকল্পের পাশাপাশি হকার উচ্ছেদ- হিংসার কথাও তুলল তৃণমূল, হাজির কমপক্ষ ২ ডজন বিরোধী বিধায়ক

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...

সময় নষ্ট করলেই শাস্তি! আসন্ন বিশ্বকাপে ফিফার একাধিক নয়া নিয়ম

বিশ্বকাপ শুরু হতে কয়েক দিন বাকি, আসন্ন বিশ্বকাপে(FIFA World Cup 2026) দেখা যাবে একাধিক নিয়মের বদল। ফুটবলের আইন...