Saturday, March 14, 2026

মহামেডান ক্লাবের উন্নয়নে ৬০ লক্ষ টাকা অনুদান, নয়া টেন্টের উদ্বোধনে গিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

আগামী দিনে আইএসএল খেলুক মহামেডান স্পোটিং ক্লাব। চান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার, খেলা হবে দিবসে মহামেডান ক্লাবের (Mohamedan Club) নতুন টেন্টের (Tent) উদ্বোধনে গিয়ে ৬০ লক্ষ টাকা অনুদানের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। ক্লাব সমর্থকদের কাছে আবেদন জানালেন, প্রত্যেকে যেন অন্তত ১ টাকা করে ক্লাবকে দেন। মমতার কথায়, মহামেডানের যত সমর্থক আছেন, তাতে এই টাকাতেই তাদের ভাঁড়ার ভরে উঠবে।

এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, খেলা ও সঙ্গীত তাঁর পছন্দের বিষয়ে। বাংলার প্রধান ৩ দল মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহামেডান ক্লাবকে সম্মান জানিয়ে বঙ্গভূষণ সম্মান দিয়েছেন তিনি। দিয়েছেন অনুদানও। এর পরেই আইসিএলের প্রসঙ্গ তুলে মমতা বলেন, মহামেডান কেন খেলতে পারবে না! আমি দেখতে চাই আগামী মহামেডানও আইএসএল খেলবে। বাংলার টিম ISL চ্যাম্পিয়ন হবে। এই প্রসঙ্গে IPL-এ শাহরুখ খানের (Shahrukh Khan) কলকাতা নাইট রাইডার্সের পর পর ৩বার চ্যাম্পিয়ন হওয়ার কথা উল্লেখ করেন।

মুখ্যমন্ত্রী বলেন, মোহনবাগান আইএসএল খেলছে। ইস্টবেঙ্গলও খেলেছে। তবে, তাদের দলটা দুর্বল। পরের বার আরও ভালো দল নিয়ে যেতে হবে। মমতা এই কথার পরেই, লাল-হলুদ সমর্থকরা বলে ওঠেন, আমরা মোহনবাগানকে হারিয়েছি। হেসে ফেলেন মুখ্যমন্ত্রী। বলেন, সেটা হারালেও দল শক্তিশালী করতে হবে। এর পরেই রাজ্যের ৪ মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, সুজিত বসু, মনোজ তিওয়ারিকে উদ্দেশ্য করে বলেন, কী মহামেডান আইএসএল খেলবে? সবাই সমস্বরে সম্মতি জানান। এরপরই সমর্থকদের থেকে চাঁদা তুলে ক্লাবকে চাঙ্গা করার কথা বলে মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, মহামেডানের যত সমর্থক আছেন, প্রত্যেকে যদি অন্তত ১ টাকা করে ক্লাবকে দেন, তাহলেই তাদের ভাণ্ডার ভরে উঠবে। মহামেডান ক্লাবের উন্নয়নে ৬০ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সদস্য-সমর্থকদের হাতহাতিতে ফেটে পড়ে মহামেডান তাঁবু।

 

 

spot_img

Related articles

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...