Friday, May 15, 2026

বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বেন স্টোকস অবসর ভেঙে ওয়ানডে দলে

Date:

Share post:

ইংল্যান্ডের ২০১৯ বিশ্বকাপের নায়ক বেন স্টোকস অবসর ভেঙে ওয়ানডে দলে ফিরেছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে আসছে সিরিজের তাকে নিয়েই দল সাজিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ইংল্যান্ডের বর্তমান টেস্ট অধিনায়ক স্টোকস। গত গ্রীষ্মে তিনি ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেন। তবে অক্টোবর-নভেম্বরে হতে যাওয়া বিশ্বকাপ সামনে রেখে তাকে ওয়ানডেতে ফেরানোর চেষ্টা করছিল ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্ট। তাদের সেই চেষ্টা সফল হলো।

নিউজিল্যান্ড সিরিজে দলে ফেরার মধ্য দিয়ে স্টোকসের ওয়ানডে বিশ্বকাপে খেলা একরকম নিশ্চিত হলো বলা চলে। তবে স্টোকস ফিরলেও চোটের কারণে পেসার জোফরা আর্চার এই সিরিজের দলেও নেই।১৫ সদস্যের ওয়ানডে স্কোয়াডে ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা সারে পেসার গাস অ্যাটকিনসন। টি-টোয়েন্টি ব্লাস্টের পর চলমান দ্য হানড্রেডেও গতির ঝলক দেখিয়েছেন ওভাল ইনভিনসিবলসের হয়ে খেলা এ ফাস্ট বোলার। ওয়ানডে দলের মতো টি-টোয়েন্টি দলেও আছেন তিনি।

আরও ডাকা পেয়েছেন পেসার জশ টাং ও জন টার্নারকে। এই দুজনও অভিষেকের অপেক্ষায় আছেন। টাং অবশ্য এরই মধ্যে টেস্ট অভিষেক করে ফেলেছেন। টার্নার ইংল্যান্ডের কোনো দলে ডাক পেলেন প্রথমবার।আগামী ৩০ অগাস্ট ডারহামে টি-টোয়েন্টি দিয়ে সিরিজ শুরু হবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড সিরিজ। ম্যানচেস্টারে ১ সেপ্টেম্বর দ্বিতীয়, বার্মিংহামে ৩ সেপ্টেম্বর তৃতীয় ও নটিংহ্যামে ৫ সেপ্টেম্বর হবে চতুর্থ টি-টোয়েন্টি।

টি-টোয়েন্টি সিরিজের পর দুই দল মুখোমুখি হবে ওয়ানডেতে। কার্ডিফে ৮ সেপ্টেম্বর প্রথম ওয়ানডেতে, ১০ সেপ্টেম্বর সাউদাম্পটনে দ্বিতীয় ওয়ানডে, ১৩ সেপ্টম্বর ওভালে তৃতীয় ও ১৫ সেপ্টেম্বর লর্ডসে হবে চতুর্থ ওয়ানডে।

 

 

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...