Wednesday, February 11, 2026

পুরসভায় BJP-র ‘বেআইনি’ সাংবাদিক বৈঠক! প্রতিবাদ করে আ.ক্রান্ত TMC কাউন্সিলররা, নয়া নির্দেশ মেয়রের

Date:

Share post:

কলকাতা পুরসভায় (KMC) বসেই বেআইনি সাংবাদিক বৈঠকের অভিযোগ বিজেপির (BJP)। আর সেই সাংবাদিক বৈঠক থামিয়ে দেওয়ার চেষ্টা করতেই তৃণমূল কাউন্সিলরদের (TMC Councilor) উপর হামলা বিজেপির। ঘটনাকে কেন্দ্র করে তুমুল গোলমাল কলকাতা পুরসভায়। বিজেপি কাউন্সিলরের সিআরপিএফ রক্ষীর দ্বারা আক্রান্ত ২ তৃণমূল কাউন্সিলর। এর জেরে আগামী সোমবার থেকে কোনও ব্যক্তিগত রক্ষী বা বহিরাগত পুরসভার কাউন্সিলর ক্লাবের ভিতরে ঢুকতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম (FIrhad Hakim)।

বিজেপি কাউন্সিলরের কেন্দ্রীয় নিরাপত্তাবাহিনীর জওয়ানরা তৃণমূল কাউন্সিলরের গায়ে হাত তোলে বলে অভিযোগ। সবমিলিয়ে শনিবার দুপুরে উত্তপ্ত হয়ে ওঠে কলকাতা পুরসভা। ঘটনার প্রতিবাদে সরব হন তৃণমূল কাউন্সিলররা। কলকাতা পুরসভার চেয়ারপার্সন মালা রায়ের অভিযোগ, পুরসভার মতো সরকারি প্রতিষ্ঠানে বিজেপি নেতারা সাংবাদিক বৈঠক করতে পারেন না। কারণ, এটা কোনও রাজনৈতিক দলের অফিস নয়। আমরা সেকথা বলতে গেলে আমাদের ধাক্কাধাক্কি করেন বিজেপির নেতারা। অন্যদিকে, ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডুর অভিযোগ, বিজেপির একাংশ নেতার নিরাপত্তায় থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও তাঁদের ধাক্কাধাক্কি করেন। জোর করে জামা ছিঁড়ে দেওয়া হয় তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত ও অসীম বসুর।

শুক্রবার উত্তর কলকাতার বড়তলা থানা এলাকায় বিডন স্ট্রিটে বিজেপি নেতা সুনীল সিংয়ের বেআইনি বাড়ির একাংশ ভেঙে দেয় পুরসভা। ঘটনাকে কেন্দ্র করে এদিন দুপুরে পুরসভার মধ্যেই গায়ের জোরে বচসা থেকে হাতাহাতি শুরু করে বিজেপি কাউন্সিলররা। তবে এক তৃণমূল কাউন্সিলরের অভিযোগ, পুরসভার জায়গা দখল করে ওই নির্মাণ গড়া হয়েছিল। আইন মেনেই ভাঙা হয়েছে। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।

 

 

 

spot_img

Related articles

সহায়িকার নামে কি ‘মগজধোলাই’? নিজের ছবি লাগানো কোশ্চেন-ব্যাঙ্ক বিলি ত্রিপুরার মন্ত্রীর

পরীক্ষার আগে পড়ুয়াদের সহায়তার নামে স্রেফ আত্মপ্রচারের ঢাক বাজানো, না কি কিশোর মনে রাজনীতির রং লাগানোর সুপরিকল্পিত ছক?...

গোয়ালিয়রের নবগ্রহ মন্দিরে দুর্ঘটনা! পদপিষ্ট হয়ে মৃত ১, আহত ৬

মধ্যপ্রদেশের গোয়ালিয়র জেলার ডাবরা শহরে নবগ্রহ মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা ঘিরে চাঞ্চল্য। মঙ্গলবার মন্দিরে কলস যাত্রার সময়ে ভক্তদের হুড়োহুড়িতে...

সাতসকালে মোবাইল ফেটে বিস্ফোরণের শব্দে হুড়োহুড়ি সিউড়ি হাসপাতালের শিশুবিভাগে 

সাতসকালে সিউড়ি সদর হাসপাতালের শিশুবিভাগে বিকট শব্দে বিস্ফোরণ। নিমেষের মধ্যে ধোঁয়ায় ঢেকে গেল ওয়ার্ড। ঘটনার আকস্মিকতায় আতঙ্কিত হয়ে...

গাইডলাইন মেনেই কমিশনের তালিকা, অপপ্রচারের অভিযোগ উড়িয়ে বিবৃতি নবান্নের

নির্বাচন কমিশনের কাছে পাঠানো রাজ্য সরকারি আধিকারিকদের তালিকা নিয়ে ‘অপপ্রচার’ ও ‘ভ্রান্ত তথ্য’ ছড়ানোর অভিযোগ তুলল নবান্ন। মঙ্গলবার...