Saturday, March 14, 2026

ধূপগুড়ির উপনির্বাচনের প্রচারে ঝ.ড় তৃণমূলের, বাড়ি-বাড়ি জনসংযোগ

Date:

Share post:

বিপুল ভোটে রাজ্যজুড়ে জোড়া ফুলের জয়। তাও উপনির্বাচনে এক ছটাক জমি ছাড়তে নারাজ শাসকদল। ধূপগুড়ির (Dhupaguri) উপনির্বাচনে প্রার্থী ঘোষণা হতেই প্রচারে ঝড় তুলে দিয়েছে তৃণমূল (TMC)। দলীয় প্রার্থী অধ্যাপক নির্মলচন্দ্র রায়কে (Nirmalchandra Ray) নিয়ে মানুষের দরজায় পৌঁছে যাচ্ছেন তৃণমূলের নেতা-কর্মীরা।

শনিবারের প্রচার শুরুর আগে নির্মলচন্দ্র বড় কালীমন্দিরে পুজো দেন। একইসঙ্গে দেওয়াল লিখনেও হাত লাগান। প্রচারের ফাঁকে মানুষের সুযোগ-সুবিধা, অভাব-অভিযোগ শোনেন। তিনি বলেন, জনগণের উন্নতির জন্য আপনাদের আশীর্বাদ চাইতে এসেছি। আপনাদের পাশে থেকে কাজ করব। আজ মা কালীর আশীর্বাদ নিলাম। তিনি আমায় শক্তি জোগান। জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে বিজেপি বিধায়কের মৃত্যুতে উপনির্বাচন হবে। দল ইতিমধ্যেই তারকা প্রচারকের তালিকা প্রকাশ করেছে। শীর্ষ নেতৃত্বের সাফ কথা, উপনির্বাচন হলেও এক ইঞ্চি জমি ছাড়া হবে না বিজেপিকে।

আরও পড়ুন- ভিন রাজ্যে পড়তে গিয়ে কলকাতার পড়ুয়ার রহস্যমৃ.ত্যু, আত্মহত্যা মানতে নারাজ পরিবার

 

spot_img

Related articles

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...