Saturday, May 16, 2026

১০০ কোটির দুর্নীতির অভিযোগ! কেরলে CPIM বিধায়কের বাড়িতে তল্লাশি ইডির

Date:

Share post:

আসন্ন লোকসভা নির্বাচনের আগে অবিজেপি রাজ্যগুলির উপর ‘মিশন এজেন্সি’ চালাচ্ছে বিজেপি(BJP)। সেই তালিকায় এবার যুক্ত হল কেরল। মঙ্গলবার কেরলের প্রাক্তন মন্ত্রী তথা সিপিএম(CPM) বিধায়ক এসি মইদিনের(AC Moideen) বাড়িতে তল্লাশি চালালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ইডির অভিযোগ কেরলের(Kerala) কারুভান্নুর সার্ভিস কো-অপারেটিভ ব্যাঙ্কে(Cooperative Bank) অন্তত ১০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে। এমন অভিযোগের ভিত্তিতেই ইডির(ED) তরফে ত্রিশুর জেলার ওয়াদাক্কাঞ্চেরিতে মইদিনের বাড়ি সহ একাধিক জায়গায় চালানো হয় তল্লাশি অভিযান।

জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ৭ টা থেকে মইদিনের বাড়ি সহ কেরলের প্রায় আধ ডজন এলাকায় চলানো হয় তল্লাশি অভিযান। এই অভিযান ইডি আধিকারিকদের সঙ্গে ছিল আধা সামরিক বাহিনীর সদস্যরাও। ইডির অভিযোগ সিপিআই(এম)-নিয়ন্ত্রিত সমবায় ব্যাঙ্কে জালিয়াতি করে ঋণ অনুমোদন করা হয়েছিল। শুধু তাই নয় উপযুক্ত জামানত ছাড়াই সদস্যহীন বেনামীদের টাকা দেওয়া হয়েছিল। ইডির দাবি, মইদিনের ইন্ধনেই এই ধরণের ভুয়ো ঋণ অনুমোদন করা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। অবশ্য এই গোটা ঘটনাকে পুরোপুরি ষড়যন্ত্র হিসেবে দেখছে বামেরা। তাদের অভিযোগ, ২৪-এর নির্বাচনের আগে পরিকল্পিতভাবে বিজেপির ইন্ধনে অতিসক্রিয়তা দেখাচ্ছে ইডি। উল্লেখ্য, মইদিন বর্তমানে ত্রিশুর জেলার কুন্নামকুলাম আসনের বিধায়ক, সিপিআই(এম)-এর রাজ্য কমিটির সদস্য এবং ২০১৬ এবং ২০২১ সালের মধ্যে রাজ্য মন্ত্রিসভায় একাধিক গুরুত্বপূর্ণ দফতরের মন্ত্রী ছিলেন তিনি।

Related articles

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...