Friday, March 20, 2026

মিথ্যে বলছেন মোদি: লাদাখ ইস্যুতে প্রধানমন্ত্রীকে তোপ রাহুলের

Date:

Share post:

লাদাখে(Ladakh) ভারত-চিন উত্তেজনা ও জমি দখল ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে(Narendra Modi) ‘মিথ্যেবাদী’ বলে আক্রমণ শানালেন কংগ্রেস(Congress) সাংসদ রাহুল গান্ধী(Rahul Gandhi)। লাদাখের মাটিতে দাঁড়িয়ে জানালেন, এই এলাকায় ভারতের থেকে বিশাল পরিমাণ জমি কেড়ে নিয়েছে চিন (China)। কিন্তু সেই কথা মানতে নারাজ মোদি।

বৃহস্পতিবার ব্রিকস সম্মেলনের শেষে নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। দুই রাষ্ট্রনেতার এই আলোচনার বিষয়টি প্রকাশ্যে আসতেই লাদাখ নিয়ে মুখ খোলেন রাহুল। শুক্রবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, “কৌশলগত ক্ষেত্রে লাদাখ খুবই গুরুত্বপূর্ণ এলাকা। সেখানে বিশাল জমি দখল করে নিয়েছে চিন। কিন্তু সর্বদল বৈঠকে এসে প্রধানমন্ত্রী বলেছেন লাদাখের এক ইঞ্চি জমিও দখল করতে পারেনি চিন। এটা একেবারে ডাহা মিথ্যে।” উল্লেখ্য, বর্তমানে লাদাখ সফরে রয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। লেহ ও লাদাখের বেশ কিছু জায়গায় সফরে গিয়েছেন তিনি, সেখানকার মানুষের সঙ্গে দেখা করে কথাও বলেছেন তিনি।

প্রসঙ্গত, লাদাখের সীমান্ত এলাকায় সেনা মোতায়েন করেছে ভারত-চিন দুই দেশই। একাধিকবার অভিযোগ উঠেছে, সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে এসে গ্রাম তৈরি করেছে চিন। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছে মোদি সরকার। যদিও লাদাখের স্থানীয় মানুষের পাশাপাশি একাধিক রিপোর্টে ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ভারতে জমি অবৈধভাবে দখল করে রেখেছে চিন। এই সমস্যার সমাধানে একাধিকবার দুই দেশের সেনা বৈঠক হলেও এখনও কোনও সুরাহা হয়নি। এই ইস্যুতেই এবার মোদিকে মিথ্যাবাদী বলে তোপ দাগলেন রাহুল।

Related articles

বোলিং নিয়ে চিন্তা কমল নায়ারের, পাথিরানাকে নিয়ে রইল বিরাট আপডেট

আইপিএল শুরুর আগেই পাথিরানাকে(Matheesha Pathirana )স্বস্তি কেকেআর শিবিরে। শ্রীলঙ্কান পেসার দ্রুত ফিট হয়ে উঠছেন। শ্রীলঙ্কান পেসারের ফিটনেস টেস্ট...

ঘুমন্ত স্ত্রী-সন্তানকে কুপিয়ে খুন, বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা উলুবেড়িয়ার যুবকের 

পারিবারিক অশান্তির জেরে স্ত্রী ও এক ছেলেকে কাটারি দিয়ে কুপিয়ে খুন করে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন প্রদীপ...

আজ রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির কমলার সতর্কতা!

উইকেন্ডে দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস (South Bengal weather forecast) । দুর্যোগ বাড়বে উত্তরেও। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather...

সূর্যোদয় দেখে ফেরার পথে দুর্ঘটনায় মৃত ৩ আইআইটি পড়ুয়া

মুম্বইয়ের কাছে পানভেল এলাকায় (Panvel area Mumbai) ভয়াবহ দুর্ঘটনায় বম্বে আইআইটি-র তিন পড়ুয়ার মৃত্যু হয়েছে। সূত্রের খবর বৃহস্পতিবার...