Thursday, May 14, 2026

নবান্নে ‘হ্যালো স্যার’! সেচমন্ত্রীর অভিনয়ে মুগ্ধ মমতা

Date:

Share post:

নবান্নে (Nabanna)পশ্চিমবঙ্গ দিবস নিয়ে এক আলোচনা সভার আয়োজন করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই উপলক্ষ্যে বুদ্ধিজীবী, সাহিত্যিক, সাংবাদিক থেকে শুরু করে বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছিল। পাশাপাশি মন্ত্রিসভার বৈঠকও করেন মমতা। এরপরে পরিচিত সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলছিলেন তিনি। বিশেষ কাজেই তখন মু্খ্যমন্ত্রীর ঘরে আসেন পার্থ ভৌমিক (Partha Bhowmick)। উপস্থিত সকলেই তাঁকে দেখে ‘হ্যালো স্যার’ বলতেই লজ্জা পান সেচমন্ত্রী (Irrigation Minister)। রাজ চক্রবর্তী (Raj Chakraborty)পরিচালিত ‘আবার প্রলয়’-এর পুলিশ ইন্সপেক্টর করালীবাবুকে দেখে হাসেন মমতাও (Mamata Banerjee) ।

সম্প্রতি মুক্তি পেয়েছে রাজ চক্রবর্তীর ধামাকা ‘আবার প্রলয়’ (Abar Proloy)। টিজ়ার মুক্তির পর থেকেই পার্থর অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন পরিচিতরা। বিশেষ করে তাঁর মুখে একটি ডায়ালগ যথেষ্ট জনপ্রিয়তা পায়। সিরিজে দেখা গেছে তিনি এক আন স্মার্ট পুলিশ অফিসার যিনি কথায় কথায় ‘ হ্যালো স্যার’ বলেন। এদিন সংবাদমাধ্যমের প্রতিনিধিরাও তাঁকে এই বলে সম্বোধন করলে তিনি কিছুটা অস্বস্তিতে পড়েন। মুখে আঙুল দিয়ে চুপ করতে বেলন সকলকে। এর পরেই মুখ্যমন্ত্রী তাঁর দিকে তাকিয়ে বলেন, ” আমি তোর কাজের কথা শুনেছি পার্থ। শুনলাম তুই নাকি খুব ভাল কাজ করেছিস। এত দায়িত্ব নিয়েও কাজ করে যে এ সব করতে পেরেছিস জেনে ভালই লাগল।” এরপর নৈহাটির বিধায়ক সোজা গিয়ে মুখ্যমন্ত্রীকে প্রণাম করেন। তখন অনেকেই দিদিকে অনুরোধ করেন ওয়েব সিরিজ ‘আবার প্রলয়’ দেখার জন্য। আসলে রাজ চক্রবর্তীর সিরিজে করার কথা মুখ্যমন্ত্রীকে জানতে দিতে চাননি পার্থ। পরিবারের সঙ্গে সুন্দরবন বেড়াতে যাওয়ার কথা বলে চার দিনের ছুটি নিয়েছিলেন মুখ্যমন্ত্রীর থেকে। মাত্র চার দিনেই শুটিং শেষ করে সেচ দফতরে যোগ দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের মধ্যে থেকে কেউ যদি শিল্প, সাহিত্য জগতে ভাল কাজ করতে পারে, তাতে আমার আনন্দই হয়।”

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...