Thursday, May 14, 2026

চিরকুটে চাকরির পর বাম জমানার পণ্য সরবরাহ নিগমের ১০০ কোটির দু.র্নীতি ফাঁস

Date:

Share post:

সিপিএম (CPIM) তথা বামফ্রন্ট ৩৪ বছর রাজ্যের বুকে অরাজকতা চালিয়ে, আজ তা কারও অজানা নয়। তাদের সময়কালের কু-কীর্তি ধীরে ধীরে ফাঁস হচ্ছে। রাজনৈতিক হত্যা, ধর্ষণ, নির্বাচনের নামে প্রহসন ও গণতন্ত্রের হত্যা সিপিএমের আমলের রোজনামচা ছিল। সেইসঙ্গে ছিল ব্যাপক আর্থিক দুর্নীতি। দলের হোলটাইমারদের পরিবারের অযোগ্য সদস্যদের ঘুরপথে সরকারি চাকরি পাইয়ে দেওয়া ছিল সিপিএম আমলে অলিখিত নিয়ম। সিপিএম বাড়ির লোকেদের একের পর এক চিরকুটে চাকরি হয়েছে।

এবার সামনে এলো বামফ্রন্ট সরকারের সময় বিপুল পরিমাণ আর্থিক অনিয়ম। একাধিক আর্থিক অনিয়মের জেরে সরকারি সংস্থা অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহ নিগমের (ইসিএসসি) কোটি কোটি টাকা নয়ছয় হয়েছে। সম্প্রতি বিধানসভায় পেশ হয় এই সংস্থার ২০১৬-১৭ অর্থবর্ষের বার্ষিক রিপোর্ট। তাতেই বাম আমলের এই অনিয়ম সামনে আসে।

রিপোর্ট বলছে, সরাসরি আর্থিক ক্ষতি ছাড়াও অনিয়মের জেরে আর্থিক দাবি সংক্রান্ত একাধিক মামলা দায়ের হয়েছে কলকাতা ও বিদেশের আরবিট্রেশন কোর্টে। সব মিলিয়ে ১০০ কোটির বেশি টাকার ক্ষেত্রে গরমিল ও অনিয়ম হয়েছে বলে রিপোর্ট থেকে জানা যাচ্ছে। দেখা যাচ্ছে, ২০০৪ থেকে ২০০৬-০৭ সময়কালেই সবচেয়ে বেশি আর্থিক অনিয়ম হয়েছে দেশ ও বিদেশে বিভিন্ন ধরনের পণ্য পাঠানোর ক্ষেত্রে।
ইসিএসসি বিভিন্ন ব্য‌ক্তি বা সংস্থাকে পণ্য সরবরাহ ও রপ্তানির জন্য অগ্রিম অর্থ দেয়। সেই টাকা বহু ক্ষেত্রে নয়ছয় হয়েছে বলে অভিযোগ।

অনেক ক্ষেত্রে আদালতে দুর্নীতির মামলাও চলছে আদালতে। সংস্থার তৎকালীন শীর্ষকর্তারা ওই সব মামলায় অভিযুক্ত। বার্ষিক রিপোর্টে দুই অভিযুক্ত আইএএস অফিসার সহ মোট তিনজন পদস্থ কর্তার গ্রেপ্তারির বিষয়টিও উল্লেখ করা হয়েছে রিপোর্টে। দুই আইএএস অফিসার ইসিএসসি’র ম্যানেজিং ডিরেক্টর পদে ছিলেন। সিপিএম আমলে কোনওরকম টেন্ডার না করে পণ্য পাঠানোর জন্য অগ্রিম কোটি কোটি টাকা দেওয়া হয়েছিল। তারপর অনেক সংস্থার কোনও খোঁজই পাওয়া যায়নি।

 

 

 

 

 

 

Related articles

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...