Monday, April 27, 2026

সংসদে বিশেষ অধিবেশন: রণকৌশল ঠিক করতে বিরোধী বৈঠকের ডাক কংগ্রেসের

Date:

Share post:

সংসদের(Parliament) বিশেষ অধিবেশনকে মাথায় রেখে বিরোধী রণকৌশল ঠিক করতে এবার বিরোধী জোটের বৈঠক ডাকলেন কংগ্রেস চেয়ারপার্সন সোনিয়া গান্ধী। আগামিকাল মঙ্গলবার বিকেল ৫ টায় ডাকা হয়েছে এই বৈঠক। যেখানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে কংগ্রেসের পার্লামেন্ট্রি কমিটিকে। পাশাপাশি সংসদে সরকারকে চাপে ফেলতে বিরোধীদের পন্থা কী হবে তা ঠিক করতে ইন্ডিয়া(INDIA) জোটের সংসদীয় প্রতিনিধিদের বৈঠক ডাকলেন কংগ্রেস সভাপতি(Congress President) মল্লিকার্জুন খাড়গে(Mallikarjun Kharge)।

আগামী ১৮ থেকে ২২ সেপ্টেম্বর সংসদে বিশেষ অধিবেশন ডেকেছে কেন্দ্রের মোদি সরকার। কেন্দ্রীয় সরকারের হঠাৎ ডাকা এই অধিবেশন নিয়ে জল্পনা তৈরি হয়েছে জাতীয় রাজনীতিতে। অনুমান করা হচ্ছে, লোকসভা ভোট এগিয়ে আনা, এক দেশ এক নির্বাচন সহ বেশ কিছু বিল পাশ করাতেই ডাকা হয়েছে এই অধিবেশন। তবে কেন্দ্রের পরিকল্পনা যাই থাক না কেন, মোদি সরকারের জাতীয় স্বার্থবিরোধী কোনও রকম পরিকল্পনা রুখে দিতে এবং আসন্ন অধিবেশনের রণকৌশল ঠিক করতে কংগ্রেস চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর ডাকা দলীয় বৈঠকের পাশাপাশি ‘ইন্ডিয়া’ জোটের বৈঠকের ডাক দিয়েছেন কংগ্রেস সভাপতি। এ প্রসঙ্গে কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক কে সি ভেনুগোপাল জানিয়েছেন, “খাড়গে জি সমমনস্ক বিরোধী দলগুলির সাংসদদের একটি বৈঠক ডেকেছেন আসন্ন অধিবেশনের এজেন্ডা নিয়ে আলোচনা করার জন্য।”

উল্লেখ্য, কেন্দ্র সরকার ১৮ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত সংসদের উভয় কক্ষে অধিবেশনের ডাক দিয়েছে। লোকসভা এবং রাজ্যসভা সচিবালয়গুলি জানিয়েছে, ১৮ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত পাঁচদিনে পাঁচটি অধিবেশন রাখা হচ্ছে এবং সদস্যদের পৃথকভাবে অধিবেশনের অস্থায়ী ক্যালেন্ডার সম্পর্কে অবহিত করা হবে। যদিও কোনও রকম পূর্ব আলোচনা ছাড়া সংসদের দুই সদনের বিজনেস এডভাইসরি কমিটিকে না জানিয়ে বিশেষ অধিবেশন ডাকায় সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা।

Related articles

কলকাতা পুলিশে ৪ নতুন সদস্য: ভোটের ময়দানে নতুন দায়িত্বে ইনা-টিনারা

দ্বিতীয় পর্যায় ভোটগ্রহণে (Polling) নিরাপত্তা জোরদার করতে এবার কলকাতা পুলিশের ডগ স্কোয়াডে (Kolkata Police Dog Squad) যোগ দিয়েছে...

পাল্টানো দরকার… চাই না অসীম সরকার: স্লোগান পাল্টে মতু্য়াদের হয়ে বিজেপিকে তোপ অভিষেকের

“আমি মোদিজির সঙ্গে একটা কথায় একমত, মোদিজি বলছেন পাল্টানো দরকার। আমি বলছি, পাল্টানো দরকার, আর চাই না অসীম...

ভোটের আগে উত্তপ্ত ভাঙড়! শওকতের গাড়িতে ISF-এর হামলার অভিযোগ

দ্বিতীয় দফা ভোটের ঠিক দু'দিন ফের উত্তপ্ত ভাঙড়! রবিবার রাতে ভাঙড় বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শওকত মোল্লার ওপর...

IPL: স্বামীর খেলায় আবেগপ্রবণ প্রিয়া, সাজঘর থেকেই পরিবারের সঙ্গে দেখা করলেন রিঙ্কু

নাইটদের দ্বিতীয় জয়ের নায়কও রিঙ্কু সিং(Rinku Singh)। ইডেন থেকে একানা রিঙ্ক ছন্দ ফিরতেই জয়ে ফিরেছে কেকেআর(KKR)। তবে রবিবার...