Saturday, May 16, 2026

হরিশ সালভের বিয়ের আসরে অতিথি ‘পলাতক’ লোলিত মোদি!

Date:

Share post:

৬৮ বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন দেশের প্রাক্তন সলিসিটর জেনারেল হরিশ সালভে (Harish Salve)। সেটা বড় কথা নয়, কিন্তু সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্থিক তছরুপ মামলায় অভিযুক্ত হন ললিত মোদি (Lalit Modi)। যা নিয়ে বিতর্ক তুঙ্গে।

লন্ডনে তৃণাকে বিয়ে করেন হরিশ। বিয়ের সেই অনুষ্ঠানেই ছিলেন IPL-র প্রাক্তন কমিশনার ললিত মোদি। ছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের মালিক তথা মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানিও। আইপিএল ললিত মোদির মস্তিষ্ক প্রসূত। তিনি ছিলেন আইপিএল-এর প্রথম কমিশনার। কিন্তু আর্থিক তছরুপ মামলায় অভিযুক্ত হয়ে দেশ ছেড়ে পালন লোলিত মোদি (Lalit Modi)। তাঁর সঙ্গে বিজেপি সরকারের সুসম্পর্কের জেরেই তিনি দেশ ছাড়তে পেরেছিলেন বলে অভিযোগ বিরোধীদের।

আরও পড়ুন: INDIA বনাম NDA: ৬ রাজ্যের ৭ উপনির্বাচনে শেষ হল ভোটগ্রহণ, বাংলায় ভোটের হার ৭৫.৮২%

২০১০ থেকেই ব্রিটেনে রয়েছেন ললিত মোদি। সূত্রের খবর, লন্ডনের স্লোয়ান স্ট্রিটে একটি বিলাসবহুল বাংলোতে থাকেন তিনি। মোট সম্পত্তির পরিমাণ আনুমানিক প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা। কিছুদিন আগেই ব্রহ্মাণ্ড সুন্দরী বলিউডের নায়িকা সুস্মিতা সেনের সঙ্গে ছবি পোস্ট করে তুমুল আলোড়ন ফেলেন ললিত। তবে, এদিন প্রাক্তন আইপিএল চেয়ারম্যানের বাহুলগ্না হয়ে পার্টি যান মডেল উজ্জ্বলা রাউত। তিনি এখন লোলিতের গার্লফ্রেন্ড বলে পরিচিত। এছাড়াও ছিলেন মুকেশ আম্বানি, নীতা আম্বানি, সুনীল মিত্তল, এলএন মিত্তল, এসপি লোহিয়া ও গোপি হিন্দুজা বিয়ের রিসেপশনে উপস্থিত ছিলেন। তবে, প্রাক্তন আইপিএল চেয়ারম্যানের উপস্থিতি ঘিরে প্রবল জলঘোলা হয়। বিগত কয়েক বছর বহু হাই প্রোফাইল কেসে সওয়াল করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী হরিশ সালভে। আন্তর্জাতিক আদালতে কুলভূষণ যাদব মামলায় তিনি পারিশ্রমিক বাবদ নিয়েছিলেন মাত্র ১ টাকা। টাটা, আম্বানিদের রিলায়েন্স, আইটিসি-র মতো সংস্থার হয়েও একাধিক মামলা লড়েন সালভে। তাঁর বিয়েতে লোলিত মোদির মতো অভিযুক্তের উপস্থিতি নিয়ে প্রবল বিতর্ক চলছে রাজনৈতিক মহলে।

 

 

 

Related articles

সঙ্কটের মধ্যেই শুল্ক বাড়ল পেট্রোলের, ডিজেল-বিমানের জ্বালানির রফতানি করে ছাড়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি। দেশে দেশে জ্বালানি সঙ্কট। এই পরিস্থিতিতে ভারতে জ্বালানি রফতানির ক্ষেত্রে...

রবিবার খোলা থাকছে বিদ্যাসাগর সেতু, নয়া নির্দেশিকা জারি পুলিশের 

রবিবার সকাল থেকে রাত পর্যন্ত বন্ধ থাকছে না বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu), পূর্ববর্তী নির্দেশিকা প্রত্যাহার করে জানিয়ে দিল...

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...