Saturday, March 14, 2026

লাদাখে বিশ্বের সর্বোচ্চ ফাই.টার এয়ারফিল্ড তৈরি করছে ভারত!

Date:

Share post:

জি-২০ সম্মেলন (G 20 summit) শেষ হতেই বড় ঘোষণা ভারতের। লাদাখের নিওমাতে(Nyoma , Ladakh)বিশ্বের সর্বোচ্চ ফাইটার এয়ারফিল্ড (Fighter Airfield) তৈরি করছে ভারত। লাদাখে চিনের আগ্রাসন (China Attack) রুখতে পাল্টা কৌশল ভারতের। আগামী ১২ সেপ্টেম্বর জম্মুতে এই প্রকল্পের শিলান্যাস করবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)।

বেশ কিছুদিন ধরেই লাদাখে চিনা আগ্রাসন বাড়ছিল। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় টানাপোড়েনের আবহে চিনা ফৌজের তৎপরতা বাড়ছে। PLA দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞদের একাংশ। এবার এল সি বরাবর জরুরি ভিত্তিতে পরিকাঠামো ও উন্নয়ন কাজ শুরু করেছেন ভারত। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে দক্ষিণ লাদাখের নিওমাতে অ্যাডভান্সড ল্যান্ডিং গ্রাউন্ড (Advances Landing Ground) নির্মাণে সিদ্ধান্ত নেওয়া হয়। পূর্ব লাদাখের এলসি (LC) থেকে এর দূরত্ব মাত্র ৫০ কিলোমিটার। এই অবতরণ ক্ষেত্র থেকে C 130G হারকিউলিস পরিবহন বিমান এবং ভারী হেলিকপ্টার চিনুক ওঠানামা করবে বলে বায়ুসেনা (Indian Airforce) সূত্রে খবর। হেলিকপ্টারে করে মূলত সীমান্তবর্তী এলাকায় ভারতীয় সৈন্যদের (Indian Army) নিয়ে যাওয়া হবে এবং যুদ্ধের রসদ পৌঁছে দেওয়া হবে। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর, শুধু নিওমা বিমানঘাঁটি নয় পরবর্তীতে LC লাগোয়া মোট ৯০টি পরিকাঠামো প্রকল্পের শিলান্যাস করবেন প্রতিরক্ষা মন্ত্রী। সবমিলিয়ে কেন্দ্রের তরফে মোট বরাদ্দ প্রায় ৩,০০০ কোটি টাকা।

spot_img

Related articles

ব্রিগেডে মোদির ১৮ হাজার কোটির ললিপপ: পাল্টা ২ লক্ষ কোটি দাবি তৃণমূলের

ব্রিগেডে সভা করে বড় কিছু ঘোষণা করবেন। অন্তত নির্বাচনের আগে এমনটা গোটা বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন। অথচ দেশের...

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...