Saturday, March 14, 2026

বিশ্বকর্মা পুজোয় বৃষ্টির ভ্রু.কুটি বঙ্গে! ভাসতে পারে গণেশ চতুর্থীও

Date:

Share post:

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত (Depression in Bay of Bengal)। অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যা সংলগ্ন উপকূলে তৈরি হতে চলা ঘূর্ণাবর্ত বাংলার বিশ্বকর্মা পুজোকে(Biswakarma Puja) ভাসিয়ে দিতে চলেছে বলে অনুমান আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Department)। সোম থেকে বুধে ফের বৃষ্টির (Rain Forecast) স্পেল দক্ষিণে। যদিও আর্দ্রতাজনিত অস্বস্তি এখনই কমছে না।

বিশ্বকর্মা পুজো হোক কিংবা গণেশ চতুর্থী, বৃষ্টি বিঘ্নিত পুজোর মরসুম বাংলায়। উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। শনি ও রবিবার আংশিক মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। কিন্তু সোমবার থেকে বজ্রবিদ্যুত্‍-সহ বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। উপকূলের জেলাগুলিতে বেশি বৃষ্টি হবে। উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে সামান্য দু-এক পশলা হালকা বৃষ্টি হতে পারে বলে মনে করছেন হাওয়া অফিসের কর্মীরা। শহর কলকাতায় শনিবার ও রবিবার বৃষ্টির পরিমাণ কম থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। দু-দিনে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে।

spot_img

Related articles

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...