Sunday, April 26, 2026

প্রতিবাদের নামে রাস্তায় নেমে গা.জোয়ারি! হাওড়ায় বিজেপির CESC অভিযানে ধু.ন্ধুমার

Date:

Share post:

ফের হাওড়ায় (Howrah) চরম বিশৃঙ্খলার চেষ্টা বিজেপির (BJP)। পুলিশি বাধাকে উপেক্ষা করে বুধবার সিইএসসি (CESC) অভিযান ছিল গেরুয়া বাহিনীর। আর বিদ্যুৎ দফতরের সামনে তাঁদের জোর করে অশান্তির চেষ্টায় বাধা দিলেই অশান্ত হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশ পরিস্থিতি বেগতিক বুঝেও ব্যারিকেড দেওয়ার চেষ্টা করলেও লাভের লাভ কিছুই হয়নি। উল্টে পুলিশ বাধা দিলেই হাওড়ার সিইএসই ভবনের সামনে ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়।

বিজেপির সাফাই, বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির অভিযোগে এদিন তাঁদের সিইএসসি অভিযান ছিল। বিদ্যুতের অস্বাভাবিক বিলের পাশাপাশি লো ভোল্টেজ, লোডশেডিং-এর অভিযোগ তুলে পথে নামে গেরুয়া শিবির। তবে স্থানীয়রা জানিয়েছেন, প্রতিবছরই পুজোর আগে এমন ঘটনা ঘটে। মূলত পুজোর আগে শহরের বিভিন্নপ্রান্তে যাতে বিদ্যুৎ সরবরাহ ঠিকঠাক থাকে সেকারণেই এমন ঘটনা। তবে এতে খুব অসুবিধা যে হয় না তাও এদিন মনে করিয়ে দেন স্থানীয়রা। তবে বিজেপি এই মুহূর্তে আর কোনও ইস্যু না পেয়েই জনজীবন স্তব্ধ করার লক্ষ্যে পথে নেমে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপির কর্মী সমর্থকরা। মঙ্গলবার গণেশ চতুর্থীর পর বুধবার কর্মব্যস্ত দিনে হাওড়াকে অশান্ত করার চেষ্টায় পথে নামে বিজেপি।

তবে এদিন সিইএসসি অফিস পৌঁছনোর আগেই কোনও অনুমতি না থাকায় মিছিল আটকায় পুলিশ। এরপরই বিজেপি কর্মীরা হালে পানি না পেয়ে গায়ের জোরে ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করে গেরুয়া বাহিনী। এরপরই পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি শুরু হয়।

 

 

 

 

Related articles

বিজেপি এলেই আগে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করবে: প্রচারে নিজের দিল্লির অভিজ্ঞতা জানালেন কেজরিওয়াল

স্বৈরাচারী বিজেপির প্রবল নির্মমতা যে রাজনৈতিক নেতারা দেখেছেন, তার মধ্যে অন্যতম দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আপ নেতা অরবিন্দ...

IPL: উদ্বেগের অবসান, শারীরিক অবস্থার আপডেট নিজেই দিলেন এনগিডি

পঞ্জাব কিংসের (Panjab Kings) বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিং (Fielding) করতে গিয়ে চোট পেয়েছিলেন দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) জোরে বোলার...

ডায়মন্ড হারবারের তৃণমূলের বাইক মিছিল নিয়ে নির্বাচন কমিশন-বিজেপিকে নিশানা তৃণমূলের! নেওয়া হবে ব্যবস্থাও

ডায়মন্ড হারবারের তৃণমূলের(TMC) বাইক মিছিল থেকে স্লোগান নিয়ে এবার বিজেপি(BJP) এবং নির্বাচন কমিশনকে (EC) তৃণমূল ভবন থেকে নিশানা...

বিজেপি প্রার্থী ‘চাল চোর গোপাল’! মোক্ষম খোঁচা অভিষেকের

এবারের বিধানসভা নির্বাচনের (Assembly Election) প্রচারের জন্য হাতে মাত্র আর ২৪ ঘণ্টা সময়। রবিবার তাই প্রচারের ঝড় বাংলা...