Saturday, May 23, 2026

স্বামীর সামনেই স্ত্রীকে গণধ*র্ষণ! যোগীরাজ্যে আত্মহ*ত্যা দম্পতির

Date:

Share post:

মাঝরাতে চুপিসারে বাড়িতে ঢুকেছিল একদল দুষ্কৃতী। এরপর স্বামীকে বেঁধে রেখে তাঁরই চোখের সামনে গণধর্ষণ করা হয় তাঁর স্ত্রীকে। নৃশংস এই ঘটনার পর স্ত্রীকে সঙ্গে নিয়ে বিষ খেয়ে আত্মহত্যা করতে বাধ্য হন দম্পতি। এই ঘটনাটি ঘটেছে যোগীরাজ্যের বস্তি জেলার এক গ্রামে।

আরও পড়ুনঃ নিজের নির্বাচনী কেন্দ্রেই লঙ্ঘিত প্রধানমন্ত্রীর নিরাপত্তা! ‘চাকরি চাই’ দাবি বিজেপি কর্মীর
গত ২০ সেপ্টেম্বর মাঝরাতে দুই দুষ্কৃতী ওই দম্পতির বাড়িতে ঢোকে। অভিযোগ, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে তাঁর সামনেই গণধর্ষণ করা হয়। তার পর সেখান থেকে পালিয়ে যায় দুই দুষ্কৃতী। এই ঘটনার কয়েক ঘণ্টা পর ওই দম্পতি বিষ খান। তাঁরা একটি ভিডিয়ো রেকর্ড করেছিলেন। তাতে দুই অভিযুক্তের নাম উল্লেখ করেন। সেই ভিডিয়োটি উদ্ধার করেছে ডবল ইঞ্জিন পুলিশ।
পুলিশ জানিয়েছে, দম্পতির তিন সন্তান রয়েছে। আট এবং ছ’বছরের দুই পুত্র এবং দেড় বছরের এক কন্যাসন্তান রয়েছে। দম্পতির বড় পুত্র পুলিশকে জানিয়েছে, ২১ সেপ্টেম্বর সকালে তারা যখন স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল, সেই সময় তাদের বাবা-মা জানান, তাঁরা বিষ খেয়েছেন। তাঁদের মৃত্যু হতে পারে। এই কথা শোনার পরই দম্পতির বড় পুত্র তাদের এক আত্মীয়কে ফোন করে বিষয়টি জানায়। ওই বাড়িতে দম্পতির আত্মীয় এবং প্রতিবেশীরা পৌঁছে তাঁদের গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। ২১ সেপ্টেম্বরই মহিলার মৃত্যু হয়। শুক্রবার গোরক্ষপুরের একটি হাসপাতালে মৃত্যু হয় মহিলার স্বামীর।

দম্পতির আত্মীয়দের অভিযোগের ভিত্তিতে পুলিশ গণধর্ষণের মামলা রুজু করে। তদন্তে নেমে আদর্শ এবং ত্রিলোকী নামে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Related articles

কীভাবে পুরসভার অধিবেশন বেআইনি বাতিল: পুলিশি তদন্তের দাবিতে থানায় চেয়ারম্যানের

কলকাতা পুরসভা শুক্রবার নজিরবিহীন অধিবেশন বাতিলের সাক্ষী থেকেছে। তার পরে বিজেপির কাউন্সিলররা বিধায়কদের নেতৃত্বে কলকাতা পুরসভাতেও (Kolkata Municipal...

শহরে আসছেন মার্কিন বিদেশ সচিব রুবিও: পরিদর্শনই উদ্দেশ্য

কোয়াড বৈঠকে যোগ দিতে তিনদিনের ভারত সফরে আসছেন আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও। শনিবার কলকাতায় পৌঁছনোর কথা তাঁর।...

৩ কাউন্সিলরেই অনাস্থা! রাজ্য দখলের পরে কলকাতা পুরসভা দখলে বিজেপির হুঁশিয়ারিতে চক্রান্ত

কলকাতা পুরসভায় নজিরবিহীন অধিবেশনের সাক্ষী থেকেছেন শুক্রবার কাউন্সিলররা। বৈঠক ডাকা, বাতিল, ক্লাব রুমে অধিবেশনের মতো ঘটনাও ঘটেছে। এরপরই...

উল্লাস-উন্মাদনায় জমজমাট সেলিব্রেশন, অস্কারকে আকুতি সমর্থকদের

  ইস্টবেঙ্গল ( East Bengal) ক্লাবে জমজমাট সেলিব্রেশন। আইএসএল (ISL) জয়ের পর শুক্রবার ক্লাব তাঁবুতে আবেগের বিস্ফোরণ। সমর্থকদের নিয়ে...