Thursday, May 14, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) বৃহস্পতিবার দিনের শুরুতেই এশিয়ান গেমসে সোনা জিতল ভারত। পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে সোনা জিতলেন ভারতের সরবজ্যোৎ সিং, শিবা নারওয়াল ও অর্জুন সিং চিমা।

২) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয় হলেও, হোয়াইটওয়াশ হল না। তৃতীয় একদিনের ম‍্যাচে হার ভারতীয় দলের। অজিদের কাছে ৬৬ রানে হারল রোহিত শর্মার দল। সিরিজ ফলাফল ২-১।

৩) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচে জয় না এলেও দলের পারফরম্যান্সে খুশি ভারত অধিনায়ক রোহিত শর্মা। বিশ্বকাপের আগে নিজের ফর্মেও সন্তুষ্ট তিনি। বুধবার ম্যাচের পর আসন্ন বিশ্বকাপ নিয়ে আশাবাদী ভারতীয় দলের অধিনায়ক।

৪) আইএসএল-এর দ্বিতীয় ম্যাচেও জয় পেল মোহনবাগান সুপার জায়েন্ট। বুধবার বেঙ্গালুরু এফসিকে ১-০ গোলে হারাল সবুজ-মেরুন ব্রিগেড। দ্বিতীয়ার্ধে ৬৭ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন হুগো বৌমোস।

 

৫) এশিয়ান গেমসে মহিলাদের দলগত ২৫ মিটার পিস্তল ইভেন্টে সোনা জিতলেন মনু ভাকের, এষা সিং ও রিদম সাংওয়ান। তাঁদের দলগত পয়েন্ট ১৭৫৯। মহিলাদের ৫০ মিটার রাইফেল ৩ পজিশনসের ব্যক্তিগত প্রতিযোগিতায় সোনা জিতেছেন সিফট কৌর সামরা। সোনা জেতার পাশাপাশি বিশ্বরেকর্ড করেন সিফট।

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

৬) এশিয়ার প্রথম পুরুষ টেনিস খেলোয়াড় হিসাবে বিশেষ সম্মান পাচ্ছেন লিয়েন্ডার পেজ। ১৮টি গ্র্যান্ড স্ল্যাম খেতাব জয়ী ইন্টারন্যাশনাল টেনিস হল অফ ফেমের জন্য মনোনিত হয়েছেন। ২০২৪ সালের সম্মানের জন্য প্রাথমিক ভাবে ছয় জনকে বেছে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন লিয়েন্ডার।

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...