Saturday, March 14, 2026

‘চো.র’, ‘চরিত্রহীন’ সাংসদ সৌমিত্র খাঁ’র বিরুদ্ধে পোস্টারে ছয়লাপ বাঁকুড়ায়

Date:

Share post:

লোকসভা ভোট যত এগিয়ে আসছে, ততই চাপ বাড়ছে গেরুয়া শিবিরে। ফের বাঁকুড়ার বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-এর বিরুদ্ধে পোস্টার। এবার সৌমিত্রকে ‘চোর’, ‘চরিত্রহীন’ বিশেষণ দিয়ে পোস্টারে ছয়লাপ তাঁরই সংসদীয় এলাকা। আজ, বৃহস্পতিবার সাতসকালে এমনই পোস্টার ঘিরে বাঁকুড়ার গঙ্গাজলঘাটির চয়নপুর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তবে সাদা কাগজে ছাপানো সেই পোস্টার
কে বা কারা সাঁটিয়েছে, তা নিয়ে শুরু হয়েছে বিস্তর জলঘোলা।

জেলা বিজেপির একটি অংশের দাবি, এই কাজ করেছে তৃণমূল। যদিও তাদের অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসক দল। ঘাসফুল শিবিরের দাবি, এই ঘটনা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বর ফল।

লোকসভা ভোটের আগে বাঁকুড়া জেলাজুড়ে গোষ্ঠীকোন্দলে জেরবার বিজেপি। বাঁকুড়ার বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের বিরুদ্ধে সম্প্রতি দফায় দফায় ব্যাপক বিক্ষোভ দেখিয়েছেন বিজেপি কর্মী-সমর্থকরাই। দলের কর্মীদের হাতে দলীয় কার্যালয়ে তালাবন্দিও থাকতে হয়েছিল সুভাষ সরকারকে। এবার বিষ্ণুপুর লোকসভা এলাকাতেও সাংসদ সৌমিত্র খাঁর বিরুদ্ধেও পড়ল পোস্টার। সবমিলিয়ে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির।

 

 

spot_img

Related articles

ব্রিগেডে মোদির ১৮ হাজার কোটির ললিপপ: পাল্টা ২ লক্ষ কোটি দাবি তৃণমূলের

ব্রিগেডে সভা করে বড় কিছু ঘোষণা করবেন। অন্তত নির্বাচনের আগে এমনটা গোটা বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন। অথচ দেশের...

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...