Monday, March 16, 2026

ভবিষ্যতে দেশকে নেতৃত্ব দেবেন: রাহুলের প্রশংসায় পঞ্চমুখ শরদ পাওয়ার

Date:

Share post:

দিনে দিনে রাহুল গান্ধীর(Rahul Gandhi) জনপ্রিয়তা ক্রমশ বেড়ে উঠেছে। অদূর ভবিষ্যতে দেশকে নেতৃত্ব দেবেন তিনি। এভাবেই ওয়েনাড়ের কংগ্রেস সাংসদকে দরাজ সার্টিফিকেট দিলেন এনসিপি(NCP) প্রধান শরদ পাওয়ার। ইন্ডিয়া জোটের(India Alliance) নেতৃত্ব কে দেবে? সে বিষয়েও তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন পাওয়ার। তাঁর বক্তব্যে উঠে এলো ভারত জোড়ো প্রসঙ্গও।

বুধবার সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে ইন্ডিয়া জোটের প্রসঙ্গ উঠলে এনসিপি প্রধান বলেন, “ভারত জোড়ো যাত্রার পর রাহুল গান্ধীকে গুরুত্বের সঙ্গে গ্রহণ করছেন সকলে। একদিন উনি দেশকে নেতৃত্ব দেবেন।” একইসঙ্গে আবগারি দুর্নীতি মামলায় বুধবার গ্রেফতার হয়েছেন আপ সাংসদ সঞ্জয় সিং। সে প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে শরদ পাওয়ার বলেন, “সঞ্জয় সিংয়ের গ্রেফতারি ইন্ডিয়া জোটকে আরও শক্তিশালী করে তুলবে।” সঞ্জয় সিংয়ের গ্রেফতারি পুরোপুরি বিজেপির রাজনৈতিক প্রতিহিংসা বলে অভিযোগ তোলেন পাওয়ার।

একইসঙ্গে ৮২ বছরের রাজনীতিকের দাবি, উত্তরপ্রদেশে কংগ্রেস আবার ক্ষমতায় ফিরবে। হরিয়ানাতেও ভাল ফল করবে কংগ্রেস। সেখানে তারা সরকার গঠন করলেও অবাক হব না।” উত্তরপ্রদেশে উপনির্বাচনে গেরুয়া শিবিরের হারের কথাও উল্লেখ করেন পওয়ার। পাশাপাশি শরদের দাবি, তাঁর নেতৃত্বে এনসিপি মহা বিকাশ আঘাড়ি (MVA) জোট, উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা ও কংগ্রেস পরের বিধানসভা নির্বাচনে মহারাষ্ট্রে সরকার গঠন করবে।” ভাইপো অজিত পওয়ার এবং তাঁর অনুগামীদের কঠাক্ষ করেন বর্ষীয়ান রাজনীতিক। মন্তব্য করেন, “যে সব নেতা এনসিপি ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন তাঁদের উদ্দেশ্য ছিল নিজেদের অপরাধ আড়াল করা।”

spot_img

Related articles

আধিকারিকের পরে একাধিক শীর্ষ পুলিশ পদে বদল কমিশনের: নতুন ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা

গোটা বাংলায় প্রশাসনিক থেকে পুলিশি ব্যবস্থার নিয়ন্ত্রণে যে নির্বাচন কমিশন, তা প্রমাণ করতে একমাত্র বাংলাতেই মরিয়া প্রক্রিয়া নির্বাচন...

নির্বাচন ঘোষণা হতেই বাংলার মুখ্যসচিব বদল: কমিশনের রাজনৈতিক উদ্দেশ্যে সরব অখিলেশ

বাংলা দখলের বিজেপির নির্লজ্জ সব প্রচেষ্টা যখন ব্যর্থ তখন নির্বাচন কমিশন প্রয়োগ করে বাংলা দখলে মরিয়া বিজেপি। নির্বাচন...

গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি: রয়েছে কমলা সতর্কতাও

শীত শেষে ঝড়-বৃষ্টিতে খানিকটা স্বস্তি পাবে গোটা রাজ্য, এমনটা আশা করা হলেও সেই ঝড়-বৃষ্টি এবার রাজ্য জুড়েই তাণ্ডব...

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...