Friday, February 20, 2026

নিম্নচাপে ভিজবে বাঙালির পুজো! ঘূর্ণাবর্ত ঘিরে দু.র্যোগের আশঙ্কা

Date:

Share post:

এসেছে পুজো, আনন্দে ভাসছে বাংলা। মহালয়া (Mahalaya ) থেকে ঠাকুর দেখতে শুরু করেছে বাঙালি। পরিষ্কার আকাশ আর রোদ ঝলমলে তাপমাত্রায় খুব একটা কিছু দুশ্চিন্তার কারণ না থাকলেও সপ্তমী থেকে দুর্যোগ বাড়ার আশঙ্কা বাংলায়। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে দক্ষিণবঙ্গে চতুর্থী থেকে আরও বেশি করে পুজোর অনুকূল আবহাওয়া হবে। কমবে আপেক্ষিক আর্দ্রতা বা জলীয়বাষ্পের পরিমাণ। তবে পুজোর মাঝেই নিম্নচাপের ভ্রুকুটি চিন্তা বাড়াচ্ছে হাওয়া অফিসের কর্তাদের। সপ্তমী অষ্টমী থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। নবমীতে বৃষ্টি ভেজার আশঙ্কায় বাংলা।

শাস্ত্রমতে ষষ্ঠী থেকে পুজোর শুরু। কিন্তু এক সপ্তাহ আগে থেকেই কলকাতার রাস্তায় জনজোয়ার। অষ্টমী পর্যন্ত বড় কোন দুর্যোগ না হলেও বিক্ষিপ্ত বৃষ্টি কিছুটা হলেও পুজোর আনন্দ ম্লান করতে পারে। আবহাওয়া দফতর বলছে নবমী এবং দশমীতে উপকূলের জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়ে পশ্চিমের দিকে চলে যাবে বলেই মনে করা হচ্ছে। ফলে পুজোর শেষ লগ্নে দক্ষিণবঙ্গে সামান্য হলেও বৃষ্টি হতে পারে।

spot_img

Related articles

আজকের রাশিফল: ১২ রাশির আর্থিক, কর্ম ও স্বাস্থ্য পূর্বাভাস

কোথাও কাজের চাপ, আবার কোথাও সম্পর্কের উষ্ণতা। গ্রহের অবস্থান ইঙ্গিত দিচ্ছে নতুন সুযোগ ও সতর্কতার মিশেল। চলুন, একটু...

কালীঘাটে মমতা-অভিষেকের দীর্ঘ বৈঠক

বৃহস্পতিবার দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কালীঘাটের বাড়িতে দীর্ঘ বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়।...

‘নমামী গঙ্গে’ কর্মসূচিতে দেশি মাছের বংশবৃদ্ধি ও বৈজ্ঞানিক পদ্ধতিতে রিভার র‍্যাঞ্চিং, এগিয়ে বাংলা

এই প্রথমবার আইসিএআর-সিআইএফআরআই বা সিফরি প্রধান নদীগুলির বার্ষিক মাছ ধরার পরিমাণ নির্ধারণ করেছে। মহানদীতে এই পরিমাণ মোট ১৫,১৩৪...

কাটল জট, নিয়োগপত্র পেলেন রাজ্যের ৮ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য

দীর্ঘ টালবাহানা ও আইনি লড়াইয়ের পর অবশেষে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে স্থায়ী উপাচার্য নিয়োগের জট কাটতে শুরু করল। সুপ্রিম কোর্টের...