Sunday, June 7, 2026

মুর্শিদাবাদের কান্দিতে হা.মলা তৃণমূল কাউন্সিলরের বাড়িতে, দেদার ভা.ঙচুর দু.ষ্কৃতীদের

Date:

Share post:

দশমীর বিকেল থেকে দিব্যি চলছিল প্রতিমা বিসর্জনের পালা। অধিকাংশই যখন বিসর্জন নিয়ে ব্যস্ত, তখন মাঝরাতে অতর্কিতে হামলা তৃণমূল কাউন্সিলরের বাড়িতে। লাঠিসোঁটা নিয়ে আচমকা তেড়ে এল একদল দুষ্কৃতী। সিসিটিভি ফুটেছে স্পষ্ট দেখা গিয়েছে , ভেঙে ফেলা হল পাঁচিলে লাগানো আলো।  দশমীর রাতে মুর্শিদাবাদের এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।

মুর্শিদাবাদের কান্দি পুরসভা এলাকার ঘটনা। হামলা চালানো হয়েছে ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গুরুপদ মুখোপাধ্যায়ের বাড়িতে। দুষ্কৃতীদের সঙ্গে হাতাহাতি এতটাই চরমে পৌঁছয় যে পুলিশকে গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি সামাল দিতে হয়।

শাসক দলের অভিযোগের আঙুল কংগ্রেসের দিকে। যদিও কংগ্রেস সেই অভিযোগ অস্বীকার করেছে। জানা গিয়েছে, নির্দল থেকে জয়ী হয়ে কাউন্সিলর হয়েছিলেন গুরুপ্রসাদ। পরে তৃণমূলে যোগ দেন তিনি।আক্রান্ত কাউন্সিলর গুরুপদ মুখোপাধ্যায় জানিয়েছেন, ১০ নম্বর ওয়ার্ডে পুজো নিয়ে কোনও ঝামেলা হয়েছিল। তার জেরেই আচমকা ৬০-৭০ জন মিলে হামলা চালায়। বাড়ির দরজা ও গেট ভাঙা সম্ভব না হলেও চারপাশে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। তাঁর দাবি, দুষ্কৃতীরা যখন হামলা চালায় সেই সময় বাড়িতে একাই ছিলেন তিনি।

Related articles

বাড়ল গৃহস্থের হেঁশেলের খরচ, ফের মহার্ঘ রান্নার গ্যাস

মধ্যবিত্তের দুশ্চিন্তা বাড়িয়ে দেশজুড়ে ফের ঊর্ধ্বমুখী রান্নার গ্যাসের দাম। রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহ সংস্থাগুলির তরফে জানানো হয়েছে রবিবার থেকে...

মেরামতির কাজের জন্য আজ বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, বিকল্প পথে যাতায়াতের নির্দেশ

নিয়মমাফিক সংস্কার ও মেরামতির কাজের জন্য রবিবার ভোর ৫টা থেকে বিদ্যাসাগর সেতুতে (দ্বিতীয় হুগলী সেতু) যান চলাচল সম্পূর্ণভাবে...

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...